মেমোরির ধারণক্ষমতা-মেমোরির ধারণক্ষমতার একক, বিট ও বাইট সম্পর্ক
আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য
অংশ। পড়াশোনা, অফিসের কাজ, ব্যবসা, যোগাযোগ, বিনোদন—সবক্ষেত্রেই কম্পিউটার
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
একটি কম্পিউটার সঠিকভাবে কাজ করার জন্য যে
উপাদানগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, তার মধ্যে মেমোরি (Memory) অন্যতম। কম্পিউটার
যত শক্তিশালীই হোক না কেন, পর্যাপ্ত মেমোরি না থাকলে তার কার্যক্ষমতা
মারাত্মকভাবে কমে যায়।
সুচিপত্রঃ- মেমোরির ধারণক্ষমতা-মেমোরির ধারণক্ষমতার একক
প্রাথমিক আলোচনা
মেমোরি মূলত কম্পিউটারের সেই অংশ যেখানে তথ্য, নির্দেশনা এবং প্রোগ্রাম সাময়িক
বা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। এই মেমোরির একটি নির্দিষ্ট সীমা বা ধারণক্ষমতা
থাকে, যা দ্বারা বোঝা যায় একটি কম্পিউটার কত পরিমাণ ডেটা সংরক্ষণ বা
প্রক্রিয়াকরণ করতে পারবে। এই প্রবন্ধে আমরা মেমোরির ধারণক্ষমতা, এর একক, বিট ও
বাইটের সম্পর্ক এবং বাস্তব জীবনে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
মেমোরির ধারণক্ষমতা কী?
মেমোরির ধারণক্ষমতা বলতে বোঝায় একটি মেমোরি ডিভাইস সর্বোচ্চ কত পরিমাণ তথ্য বা
ডেটা সংরক্ষণ করতে পারে। সহজভাবে বলতে গেলে, মেমোরির ধারণক্ষমতা হলো সেই “জায়গা”
যেখানে ডেটা রাখা যায়। যেমন, একটি নোটবুকে যত বেশি পৃষ্ঠা থাকবে, তত বেশি লেখা
সেখানে রাখা সম্ভব—ঠিক তেমনই, মেমোরির ধারণক্ষমতা যত বেশি হবে, তত বেশি তথ্য
সংরক্ষণ করা যাবে।অর্থাৎ,কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমোরির
ধারণক্ষমতা বলে।
কম্পিউটারের মেমোরি ধারণক্ষমতা সাধারণত সংখ্যায় প্রকাশ করা হয় এবং বিভিন্ন
এককের মাধ্যমে তা পরিমাপ করা হয়। উদাহরণস্বরূপ, একটি মোবাইল ফোনে 4GB RAM বা
একটি ল্যাপটপে 512GB SSD থাকতে পারে। এখানে GB হলো মেমোরির ধারণক্ষমতার একক।
মেমোরির ধারণক্ষমতা কম হলে কম্পিউটার ধীরগতির হয়ে যায়, একসাথে একাধিক কাজ করতে
সমস্যা হয় এবং বড় সফটওয়্যার চালানো কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, বেশি মেমোরি
ধারণক্ষমতা থাকলে কম্পিউটার দ্রুত কাজ করতে পারে এবং বড় আকারের ডেটা সহজেই
পরিচালনা করতে সক্ষম হয়।
মেমোরির ধারণক্ষমতার একক
কম্পিউটারের মেমোরি ধারণক্ষমতা নির্ণয়ের জন্য বাইনারী পদ্ধতি ব্যবহার করা হয়।
বাইনারী নম্বর সিস্টেমের বেস (Base) ২। এ কারণে মেমোরি ধারণক্ষমতার একক হিসাবে
২-এর ঘাত সংখ্যাকেই ব্যবহার করা হয়। অর্থাৎ বাইনারী পদ্ধতির ঘাত সংখ্যাদ্বয় হলো ০
(Zero) এবং 1 (One)। কম্পিউটারে রক্ষিত ডাটাসমূহ ০ এবং ১ এর ভিত্তিতে চলে।
মেমোরির ধারণক্ষমতা পরিমাপ করার জন্য বিভিন্ন একক ব্যবহার করা হয়। এই এককগুলো
একটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো থাকে, যেখানে ছোট একক থেকে বড় এককের দিকে
ধারণক্ষমতা বৃদ্ধি পায়।
কম্পিউটারে মেমোরী পরিমাপের জন্য দু'টো একক ব্যবহার করা হয়। যেমন- (১) বিট (Bit)
এবং (২) বাইট (Byte)। উল্লেখ্য যে, কম্পিউটারে রক্ষিত প্রতিটি ক্যারেক্টার
মেমোরিতে ১ বাইট বা ৮ বিট জায়গা দখল করে।
- ৮ বিট = ১ ক্যারেক্টার
- ১৬ বিট = ২ ক্যারেক্টার
- ৩২ বিট = ৪ ক্যারেক্টার
- ৬৪ বিট = ৮ ক্যারেক্টার
একটি মেমোরি যে সংখ্যক ০ অথবা ১ (এক বিট) ধারণ করতে পারে তাকে মেমোরির ধারণ
ক্ষমতা বলে। মেমোরির ধারণক্ষমতা প্রকাশা করার জন্য নিম্নোক্ত বিষয়গুলো ব্যবহার
করা হয়।
বিট (Bit): বাইনারি নম্বর পদ্ধতিতে ব্যবহৃত ০ থেকে ১ এর অংক ২ দুটির
প্রত্যেকটিকে এক একটি বিট বলা হয়। তাই, Bit হলো বাইনারী ডিজিট (Binary Digit) এর
সংক্ষিপ্ত রূপ। ইংরেজি বাইনারি (Binary) শব্দের B এবং ডিজিট (Digit) শব্দের t
নিয়ে বিট (Bit) শব্দটি গঠিত হয়েছে। যেমন- বাইনারি ১০০১ সংখ্যাটির ৪টি বিট আছে,
১০১০১ সংখ্যাটিতে ৫টি বিট আছে। কম্পিউটারের স্মৃতিতে ০ ও ১ এর কোড দিয়ে বিভিন্ন
তথ্য সংরক্ষিত থাকে। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক হলো বিট। অর্থাৎ
বিট হলো কম্পিউটারের সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক।
নিভল (Nibble): ৪টি বিটকে একত্রে নিভল বলা হয়। যদিও এটি খুব বেশি ব্যবহৃত
হয় না, তবুও মেমোরি এককের ধারাবাহিকতা বোঝার জন্য নিভলের ধারণা জানা
গুরুত্বপূর্ণ।
বাইট (Byte): ৮ বিটের কোড দিয়ে যে কোনো বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে
প্রকাশ করা হয়ে থাকে। ৮টি বিট দিয়ে গঠিত বর্ণকে বাইট বলা হয়। কম্পিউটারের স্মৃতি
বা মেমোরির ধারণক্ষমতা প্রকাশের একক হলো বাইট। বর্ণ (A, a ইত্যাদি), অংক (O, 4
ইত্যাদি) অথবা কিছু বিশেষ বর্ণ/চিহ্ন নির্দিষ্ট করতে বাইট ব্যবহৃত হয়।
কিলোবাইট (Kilobyte): প্রায় ১০০০ বাইটকে (মূলতঃ ১০২৪ বাইট) এক কিলোবাইট
বলে। কিলোবাইটকে K অথবা KB দ্বারা চিহ্নিত/প্রকাশ করা হয়।
মেগাবাইট (Megabyte): প্রায় এক মিলিয়ন (মূলতঃ ১,০৪৮,৫৭৬ বাইট) বাইটকে এক
মেগাবাইট বলে। একে M অথবা MB দ্বারা চিহ্নিত/প্রকাশ করা হয়। মাইক্রোকম্পিউটারের
ধারণক্ষমতা মেগাবাইটে প্রকাশ করা হয়।
গিগাবাইট (Gigabyte): প্রায় এক বিলিয়ন (মূলতঃ ১,০৭৩,৭৪১,৮২৪) বাইটকে এক
গিগাবাইট বলে। একে G অথবা GB দ্বারা সূচিত করা হয়। হার্ডডিস্কের ধারণক্ষমতা
গিগাবাইটে প্রকাশ করা হয়।
টেরাবাইট (Terabyte): প্রায় এক ট্রিলিয়ন বাইট দ্বারা (মূলতঃ
১,০৯৯,৫১১,৬২৭,৭৭৬ বাইট) টেরাবাইট নির্দিষ্ট করা হয়।
মেমোরী গণনার কাজে ব্যবহৃত বিট (Bit) এবং বাইট (Byte) এর হিসাবঃ
- 1 বাইট (Byte) = ৪ বিট (Bit)
- 1 কিলোবাইট (KB) = 210 বাইট বা 1024 বাইট
- 1 মেগাবাইট (MB) = 220 বাইট বা 1024 কিলোবাইট
- 1 গিগাবাইট (GB) = 230 বাইট বা 1024 মেগাবাইট
- 1 টেরাবাইট (TB) = 240 বাইট বা 1024 গিগাবাইট
- 1 পিটাবাইট (PB) = 250 বাইট বা 1024 টেরাবাইট
সর্বপ্রথম ইন্টেল কোম্পানী ৮০৮৮ চিপসের প্রসেসর আবিস্কার করে। যা পরবর্তী IBM
কোম্পানী তার IBM পিসি তে উক্ত চিপসের প্রসেসর এর ব্যবহার শুরু করে। তখন এ জাতীয়
পিসিগুলো ১ মেগাবাইট মেমোরী ধারণ ক্ষমতা ছিল।
বিট (Bit) এবং বাইট (Byte)-এর সম্পর্ক
কম্পিউটার মেমোরি গণনার ক্ষেত্রে বিট এবং বাইটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক
রয়েছে। যেমনটি আগেই বলা হয়েছে, ১ বাইট = ৮ বিট। এই সম্পর্ক বোঝা অত্যন্ত
গুরুত্বপূর্ণ, কারণ কম্পিউটার অভ্যন্তরীণভাবে বিটের মাধ্যমে কাজ করলেও
ব্যবহারকারীর কাছে তথ্য সাধারণত বাইট বা তার বড় এককে প্রকাশ করা হয়।
বিট হলো তথ্যের ক্ষুদ্রতম রূপ। একটি বিট শুধু একটি অবস্থা নির্দেশ করতে
পারে—হ্যাঁ বা না, সত্য বা মিথ্যা, ১ বা ০। কিন্তু একটি বাইট একসাথে ৮টি বিট ধারণ
করতে পারে, ফলে এটি অনেক বেশি তথ্য প্রকাশ করতে সক্ষম হয়।
উদাহরণস্বরূপ, ইংরেজি বর্ণমালার একটি অক্ষর সংরক্ষণ করতে সাধারণত ১ বাইট মেমোরি
লাগে। কিন্তু সেই ১ বাইটের ভেতরেই থাকে ৮টি বিট, যা নির্দিষ্ট বাইনারি কোডের
মাধ্যমে অক্ষরটি প্রকাশ করে।
বাস্তব জীবনে মেমোরির ধারণক্ষমতার ব্যবহার
আমাদের দৈনন্দিন জীবনে মেমোরির ধারণক্ষমতার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। একটি
স্মার্টফোনে বেশি RAM থাকলে একসাথে অনেক অ্যাপ চালানো সহজ হয়। আবার বেশি স্টোরেজ
থাকলে বেশি ছবি, ভিডিও ও ফাইল সংরক্ষণ করা যায়। ভিডিও এডিটিং, গেমিং, গ্রাফিক
ডিজাইন এবং ডেটা অ্যানালাইসিসের মতো কাজের জন্য উচ্চ মেমোরি ধারণক্ষমতা অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
মেমোরি সম্পর্কে সাধারণ ভুল ধারণা
অনেকেই RAM এবং স্টোরেজকে একই জিনিস মনে করেন, যা আসলে ভুল। RAM হলো কাজের
মেমোরি, আর স্টোরেজ হলো ডেটা সংরক্ষণের জায়গা। আবার অনেকে মনে করেন বেশি GB
মানেই কম্পিউটার দ্রুত হবে, কিন্তু প্রসেসর ও অন্যান্য হার্ডওয়্যারও এখানে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেমোরি সম্পর্কিত কিছু গুরুরুত্বপূর্ণ টার্ম
শব্দ দৈর্ঘ্য (Ward length): কম্পিউটারের সকল শব্দই থাকে ০ থেকে ১ বিট
হিসেবে। ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়। কোন শব্দে যতগুলো বিট থাকে সেই
সংখ্যাকে বলে শব্দ দৈর্ঘ্য। সাধারণত শব্দ দৈর্ঘ্য ৮ গুণিতকে ৮ থেকে ৬৪ বিটে হয়।
ডেটা ট্রান্সফার হার (Data Transfer Rate): প্রতি সেকেন্ডে যতগুলো বিট বা
শব্দ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা যায়, তাকে বলে ডেটা ট্রান্সফার
হার। উদাহরণস্বরূপঃ 10MB/ Sec ডেটা ট্রান্সফার হার মানে হলো প্রতি সেকেন্ডে ১০
মেগাবাইট ডেটা স্থানান্তর করা।
উপসংহার
মেমোরির ধারণক্ষমতা কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিট, বাইট
এবং অন্যান্য এককের মাধ্যমে মেমোরির পরিমাণ নির্ধারণ করা হয়। বিট ও বাইটের
সম্পর্ক বোঝার মাধ্যমে কম্পিউটার কীভাবে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করে, তা
স্পষ্টভাবে উপলব্ধি করা যায়।
এই জ্ঞান শিক্ষার্থী, প্রযুক্তিপ্রেমী এবং সাধারণ ব্যবহারকারী—সবার জন্যই উপকারী।
মেমোরি সম্পর্কে সঠিক ধারণা থাকলে উপযুক্ত কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস নির্বাচন
করা অনেক সহজ হয়ে যায়।
সচরাচর জিজ্ঞাসাঃ
মেমোরির ধারণক্ষমতার একক কি?
কম্পিউটারের স্মৃতি বা মেমোরির ধারণক্ষমতা প্রকাশের একক হলো বাইট। উল্লেখ্য যে, কম্পিউটারের স্মৃতির ধারণ ক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হলো বিট, কিন্তু, কম্পিউটারের স্মৃতি ধারণক্ষমতা প্রকাশের একক হলো বাইট।
কম্পিউটারের হার্ডডিস্ক মাপার একক কি?
কম্পিউটারের হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট। ১ গিগাবাইট (GB) সমান ১০২৪ মেগাবাইট।
মাইক্রোকম্পিউটারের ধারণক্ষমতা প্রকাশের একক কি?
মাইক্রোকম্পিউটারের ধারণক্ষমতা প্রকাশের একক হলো মেগাবাইট।
কোন মেমোরির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
কম্পিউটার মেমোরিগুলোর মধ্যে গৌণ মেমোরি (Secondary Memory)–র ধারণক্ষমতা সবচেয়ে বেশি।
বিশেষভাবে বলতে গেলে, হার্ড ডিস্ক (HDD)
সলিড স্টেট ড্রাইভ (SSD)
এই ধরনের মেমোরিগুলোতে সবচেয়ে বেশি ডেটা সংরক্ষণ করা যায়। বর্তমানে একটি HDD বা SSD-তে টেরাবাইট (TB) থেকে শুরু করে পেটাবাইট (PB) পর্যন্ত ডেটা সংরক্ষণ সম্ভব।
তুলনামূলকভাবেঃ
গৌণ মেমোরি (Secondary Memory), বিশেষ করে হার্ড ডিস্ক বা SSD-এর ধারণক্ষমতা সবচেয়ে বেশি।
- RAM (Primary Memory) → কম ধারণক্ষমতা, কিন্তু গতি বেশি।
- ROM → ধারণক্ষমতা সীমিত।
- Secondary Memory (HDD/SSD) → ধারণক্ষমতা সবচেয়ে বেশি, কিন্তু RAM-এর তুলনায় ধীর।
গৌণ মেমোরি (Secondary Memory), বিশেষ করে হার্ড ডিস্ক বা SSD-এর ধারণক্ষমতা সবচেয়ে বেশি।

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url