Degree কাকে বলে?-Degree কয় প্রকার ও কী কী?

Adjective-এর প্রধান বৈশিষ্ট্য হলো এর বিশেষ ধরনের কোন বৈশিষ্ট্য না থাকা এবং এর সহজ ব্যবহার। Noun, Pronoun এবং Verb-এর মতো gender, number, case, এবং person ভেদে এদের রূপের কোন পরিবর্তন হয় না; এদের রূপ স্থিতিশীল।
Degree কাকে বলে-Degree কয় প্রকার ও কী কী

সুচিপত্রঃ- Degree কাকে বলে?-Degree কয় প্রকার ও কী কী?

Degree কাকে বলে?

Comparison of Adjectives and Adverbs কে Degree বলে। উদাহরণস্বরূপ, 'beautiful' শব্দটি একজন পুরুষ (man) বা মহিলা (woman), বালক (boy) বা বালিকা (girl), একটি কুকুর (dog) বা বিড়াল (cat), একটি গাড়ি (car) বা চিত্র (painting)-এদের যে কোন একটির সাথে ব্যবহার করা হোক না কেন এর রূপ অপরিবর্তিত থাকে। তবে Adjective-এর একটি বৈশিষ্ট্য হচ্ছে এর তুলনা করার ক্ষমতা বা তুলনাসাধ্যতা (Comparison)।

অনেক সময় কোন একটি বস্তুর/ বিষয়ের কোন গুণের সাথে অন্য বস্তুর/ বিষয়ের গুণের মাত্রার তুলনা করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে Adjective-এর রূপের পরিবর্তন করে এই গুণের মাত্রার তুলনা করা যায়। সুতরাং, বিভিন্ন ব্যক্তি, প্রাণী বা বস্তুর মধ্যে তুলনা বুঝাতে Adjective-এর যে ভিন্ন ভিন্ন রূপ হয়, তাকে Degrees of Adjectives বা Comparison of Adjectives বলে। একে Degree of comparison-ও বলে।

Degree কয় প্রকার ও কী কী?

Degree of comparison তিন প্রকার। যথা-
1. Positive Degree
2. Comparative Degree
3. Superlative Degree

Positive Degree:

যখন Adjective-এর Degree-র তুলনা না বুঝিয়ে Adjective সাধারণভাবে গুণ প্রকাশ করে তখন এর Positive Degree হয়। যেমন-
  • Wafi is a good boy.
  • It is a tall tree.

Comparative Degree:

যখন Adjective-এর Degree-র মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয়, তখন তার Comparative Degree হয়। যেমন-
  • Wafi is taller than Wafiya.
  • Mousumi is more intelligent than Muna.

Superlative Degree:

যখন কোন Adjective দ্বারা দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে গুণের তুলনা বুঝায়, তখন এর Superlative Degree হয়। যেমন-
  • Wafi is the best boy in the class.
  • Mr Badal is the wisest man in the village.

Degree of Adjectives

Positive form হতে Comparative এবং Superlative Degree-এর গঠনপ্রণালী। Positive Degree থেকে Comparative ও Superlative Degree করার কতকগুলো নিয়ম আছে। এখানে উদাহরণসহ গঠনপ্রণালী নিচে দেওয়া হলো।
1. এক Syllable বিশিষ্ট অধিকাংশ Adjective-এর শেষে er যোগ করে Comparative এবং est যোগ করে Superlative Degree করা হয়। যেমন-
Positive Comparative Superlative
Black (কালো) Blacker Blackest
Bold (সাহসী) Bolder Boldest
Bright (উজ্জ্বল) Brighter Brightest
Cheap (সন্তা) Cheaper Cheapest
Clean (পরিষ্কার) Cleaner Cleanest
Clever (চালাক) Cleverer Cleverest
Cold (ঠান্ডা) Colder Coldest
Cool (শীতল) Cooler Coolest
Dear (প্রিয়) Dearer Dearest
Deep (গভীর) Deeper Deepest
Fair (সুন্দর) Fairer Fairest
Fast (দ্রুতগতির) Faster Fastest
Few (অল্পসংখ্যক) Fewer Fewest
Great (বড়) Greater Greatest
Hard (শক্ত/ কঠিন) Harder Hardest
High (উঁচু) Higher Highest
Kind (দয়ালু) Kinder Kindest
Light (হালকা) Lighter Lightest
Long (দীর্ঘ) Longer Longest
Low (নিচু) Lower Lowest
New (নতুন) Newer Newest
Old (পুরাতন) Older Oldest
Poor (পরিব) Poorer Poorest
Quick (দ্রুত) Quicker Quickest
Rich (ধনী) Richer Richest
Short (খাটো) Shorter Shortest
Slow (ধীরগতির) Slower Slowest
Small (ছোট) Smaller Smallest
Soft (নরম) Softer Softest
Strong (শক্তিশালী) Stronger Strongest
Sweet (মিন্ট) Sweeter Sweetest
Tall (লম্বা) Taller Tallest
Weak (দুর্বল) Weaker Weakest
Young (অল্পবয়সী) Younger Youngest
2. যেসব Adjective-এর শেষে ‘e’ থাকে তাদের শেষে ‘r’ যোগে Comparative এবং ‘st’ যোগে Superlative Degree গঠন করা হয়। যেমন-
Positive Comparative Superlative
Able (সক্ষম) Abler Ablest
Brave (সাহসী) Braver Bravest
Close (নিকটবর্তী/ ঘনিষ্ঠ) Closer Closest
Fine (চমৎকার/ সুন্দর) Finer Finest
Large (বৃহৎ) Larger Largest
Nice (সুন্দর) Nicer Nicest
Noble (মহৎ) Nobler Noblest
Ripe (পাকা) Riper Ripest
Safe (নিরাপদ) Safer Safest
Simple (সরল) Simpler Simplest
White (সাদা) Whiter Whitest
Wide (প্রশস্ত/ চওড়া) Wider Widest
Wise (আনী) Wiser Wisest
3. Adjective-এ Positive form-এর শেষে যদি ‘y’ থাকে এবং ‘y’-এর আগে Consonant থাকে তবে ‘y’ উঠে গিয়ে Comparative Degree-এর জন্য ‘ier’ এবং Superlative Degree-এর জন্য ‘iest’ বসবে। যেমন-
Positive Comparative Superlative
Busy (ব্যস্ত) Busier Busiest
Dirty (নোংরা) Dirtier Dirtiest
Dry (শুকনো) Drier Driest
Easy (সহজ) Easier Easiest
Happy (সুখী) Happier Happiest
Healthy (স্বাস্থ্যবান) Healthier Healthiest
Heavy (ভারী) Heavier Heaviest
Holy (পবিত্র) Holier Holiest
Hungry (ক্ষুধার্ত) Hungrier Hungriest
Greedy (লোভী) Greedier Greediest
Lazy (অলস) Lazier Laziest
Lovely (কমনীয়) Lovelier Loveliest
Merry (প্রফুল্ল) Merrier Merriest
Ready (প্রস্তুত) Readier Readiest
Ugly (কুৎসিত) Uglier Ugliest
Tiny (ক্ষুদ্র) Tinier Tiniest
Wealthy (সম্পদশালী) Wealthier Wealthiest
4. Positive Degree-এর শেষে ‘y’ থাকলে এবং তার পূর্বে Vowel থাকলে “er” যোগ করে Comparative Degree এবং “est” যোগ করে Superlative Degree করা হয়। যেমন-
Positive Comparative Superlative
Gay (উৎফুল্ল) Gayer Gayest
Grey (বাদামী) Greyer Greyest
5. Positive Degree-এর Adjective-এর শেষে যদি একটি Consonant থাকে এবং তার পূর্বে যদি একটি Vowel থাকে তবে শেষের Consonant-টির (double) হয় এবং এরপর “er” যোগ করে Comparative এবং “est” যোগ করে Superlative Degree করা হয়। যেমন-
Positive Comparative Superlative
Big (বড়) Bigger Biggest
Fat (মোটা) Fatter Fattest
Fit (যোগ্য/ সুস্থ) Fitter Fittest
Glad (খুশি) Gladder Gladdest
Hot (গরম) Hotter Hottest
Red (লাল) Redder Reddest
Sad (দুঃখিত) Sadder Saddest
Thin (পাতলা) Thinner Thinnest
6. কিন্তু Adjective-এর শেষে দুটি Consonant বা শেষের Consonant-এর পূর্বে দুটি vowel থাকলে adjective-এর শেষে যথারীতি “er” ও “est” যোগ করে Comparative এবং Superlative Degree করা হয়। যেমন-
Positive Comparative Superlative
Broad (চওড়া) Broader Broadest
Thick (পুরু) Thicker Thickest
7. দুই বা ততোধিক Syllable বিশিষ্ট Adjective এবং ful যুক্ত Adjective-এর ক্ষেত্রে উৎকর্ষ বুঝাতে তার পূর্বে “more বা most” এবং অপকর্ষ বুঝাতে “less বা least” বসিয়ে যথাক্রমে Comparative ও Superlative Degree গঠন করা হয়। যেমন-
Positive Comparative Superlative
Active (কর্মঠ) More Active Most Active
Less Active Least Active
Attentive (মনোযোগী) More Attentive Most Attentive
Less Attentive Least Attentive
Beautiful (সুন্দর) More Beautiful Most Beautiful
Less Beautiful Least Beautiful
Careful (সতর্ক) More Careful Most Careful
Less Careful Least Careful
Comfortable (আরামদায়ক) More Comfortable Most Comfortable
Less Comfortable Least Comfortable
Dangerous (বিপজ্জনক) More Dangerous Most Dangerous
Less Dangerous Least Dangerous
Difficult (কঠিন) More Difficult Most Difficult
Less Difficult Least Difficult
Dutiful (কর্তব্যপরায়ণ) More Dutiful Most Dutiful
Less Dutiful Least Dutiful
Famous (বিখ্যাত) More Famous Most Famous
Less Famous Least Famous
Generous (উদার) More Generous Most Generous
Less Generous Least Generous
Hopeful (আশাবাদী) More Hopeful Most Hopeful
Less Hopeful Least Hopeful
Honest (সৎ) More Honest Most Honest
Less Honest Least Honest
Important (গুরুত্বপূর্ণ) More Important Most Important
Less Important Least Important
Industrious (পরিশ্রমী) More Industrious Most Industrious
Less Industrious Least Industrious
Interesting (চিত্তাকর্ষক) More Interesting Most Interesting
Less Interesting Least Interesting
Obedient (অনুগত/ বাধ্য) More Obedient Most Obedient
Less Obedient Least Obedient
Useful (উপকারী) More Useful Most Useful
Less Useful Least Useful
৪. কতিপয় Adjective-এর কোন Comparison হয় না। যেমন-
Annual, blind, circular, dead, complete, earthen, false, golden, monthly, perfect, right, round, square, wrong, unique, ইত্যাদি।
9. Latin Comparative: ইংরেজি ভাষায় ব্যবহৃত কতিপয় Adjective বহুল প্রচলিত এবং এরা Latin ভাষা থেকে ইংরেজি ভাষায় স্থান করে নিয়েছে। এই Adjective-গুলোকে Latin Comparative বলা হয়।
Latin comparative-গুলোর বৈশিষ্ট্যঃ
(a) Latin Comparative-এর সংখ্যা মোট বারোটি। যেমন-
  • Prior, Interior, Inferior, Anterior, Superior, Senior, Major, Junior, Posterior, Minor, Exterior, Ulterior.
(b) এদের মধ্যে Senior, Junior, Prior, Anterior, Inferior, Posterior, Superior-এই সাতটি Comparative Degree রূপে sentence-এ ব্যবহৃত হয়। এদের শেষে'- “or” যুক্ত থাকে।
(c) Major, Minor, Exterior, Interior, Ulterior-এই পাঁচটি Positive Degree রূপে Sentence-এ ব্যবহৃত হয়।
(d) Latin Comarative-গুলো Sentence-এ Comparative Degree হিসেবে ব্যবহৃত হলেও এদের পরে “than” বসে না, “to” বসে। এদের পূর্বে “more” বসে না। যেমন-
  • I am senior to him.
  • He is junior to me.

Comparison of Adverbs

Adjective-এর মতো Adverb-এরও Comparison of Degrees হয়। Positive Degree থেকে Comparative ও Superlative Degree করার কতকগুলো নিয়ম আছে। এখানে উদাহরণসহ গঠনপ্রণালী নিচে দেওয়া হলো।
1. কতিপয় Adverb-এর পর “er” যোগে Comparative এবং “est” যোগ করে Superlative করা হয়। যেমন-
Positive Comparative Superlative
Fast (দ্রুতগতির) Faster Fastest
Hard (শক্ত/কঠিন) Harder Hardest
Quick (দ্রুত) Quicker Quickest
Soon (শীঘ্রই) Sooner Soonest
2. যেসব Adverb-এর শেষে -ly থাকে, তাদের পূর্বে “more” বসিয়ে Comparative এবং “most” বসিয়ে Superlative করা হয়। যেমন-
Positive Comparative Superlative
Easily (সহজে) More Easily Most Easily
Clearly (স্পষ্টভাবে) More Clearly Most Clearly
Loudly (উচ্চস্বরে) More Loudly Most Loudly
Quickly (দ্রুত) More Quickly Most Quickly
Swiftly (দ্রুতগতিতে) More Swiftly Most Swiftly
Rapidly (দ্রুত) More Rapidly Most Rapidly
Wisely (বিবেকপূর্ণভাবে) More Wisely Most Wisely
3. কতিপয় Adjective ও Adverb-এর Comparative ও Superlative কোন বাঁধা ধরা নিয়মে হয় না।
Positive Comparative Superlative
Well/Good (ভালো) Better Best
Far (দূরবর্তী) Farther, Further Farthest, Furthest
Badly/Bad (মন্দ) Worse Worst
Much/Many (অনেক) More Most
Little (কম/ সামান্য) Less/Lesser Least
Fore (অগ্রাংশ) Former Foremost
Hind (পশ্চাৎবর্তী) Hinder Hindmost
In (ভেতরে) Inner Innermost/Inmost
Late (বিলম্বিত) Later/Latter Latest/Last
Near (নিকটে) Nearer Nearest/Next
Out (বাহির) Outer Outmost
Up (উপরে) Opper Upmost/Uppermost
Note:
1. Comparative Degree-এর পর than বসে। যেমন-
  • Ismail is better than Nazrul.
  • Ismail is more intelligent than Nazrul.
ii. Superlative Degree-এর পূর্বে the এবং যাদের মধ্যে তুলনা করা হয় তাদের পূর্বে of বসে। যেমন-
  • He is the best of all the boys.
  • Mahim is the wisest of all in this village.
iii. একই শ্রেণীর একটি প্রাণী বা বস্তুর সাথে অনেক প্রাণী বা বস্তুর তুলনা বুঝালে Comparative Degree-এর than এবং তার পরে any other বা all other বসে। যেমন-
  • The elephant is larger than any other animal or all other animals.
iv. একই ব্যক্তি বা বস্তুর গুণের তুলনা বুঝালে অর্থাৎ দুটি Adjective-এর তারতম্য বুঝালে প্রথম Adjectiveটির পূর্বে “more” বসে, কখনো ‘er’ যুক্ত হয় না। যেমন-
  • The boy is more strong than all.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url