Participle কাকে বলে-Participle কত প্রকার-Participle এর ব্যবহার
ইংরেজি ব্যাকরণে, “Participle” হলো Verb একটি বিশেষ রূপ যা Verb এবং Adjective
উভয় হিসেবেই কাজ করে। “Participle” কে স্পষ্টভাবে বোঝার জন্য, “Participle”
কী, কত ধরণের “Participle” আছে এবং বাক্যে সেগুলো কীভাবে ব্যবহৃত হয় তা জানা
গুরুত্বপূর্ণ।
“Participle”-এর এই বিষয়টি শিক্ষার্থীদের বাক্য গঠনের একটি
শক্তিশালী ভিত্তি তৈরি করতে এবং তাদের সামগ্রিক লেখা এবং বলার দক্ষতা উন্নত
করতে সাহায্য করে।
Index:- Participle কাকে বলে-Participle কত প্রকার-Participle এর ব্যবহার
Participle কাকে বলে
Participle হচ্ছে Verb এর একটি রুপ যার শেষে ing (Present Participle) অথবা
--ed, --d, --t, --en, --n, --ne (Pasr Participle), ইত্যাদি যুক্ত থাকে এবং যা
বাক্যে Adjective হিসেবে কাজ করে একে Verbal Adjective ও বলে। Verb-এর যে form
এক সঙ্গে Verb এবং Adjective-এর কাজ করে তাকে Participle বলে।
Examples:- This is a very exciting event.
- Don't put your hand into boiling water.
- He welcomed the invited guest.
- We should not eat rotten eggs.
ব্যাখ্যাঃ
প্রথম Sentence-এ ‘excite’ এ Verb-এর সঙ্গে ‘ing’ যুক্ত হয়ে “exciting”
এই Verb-টি গঠিত হয়েছে। ইহা “উত্তেজনা কর” এ কাজটি বুঝায় অর্থাৎ Verb-এর কাজটি
সম্পন্ন করতেছে। আবার ইহা ‘event’ Noun-টির পূর্বে বসে তার অবস্থা বুঝাচ্ছে
অর্থাৎ Adjective-এর কাজ সম্পন্ন করতেছে। অতএব, “exciting” Verb form-টি
Participle.
দ্বিতীয় Sentence-এ ‘boil’ এ Verb-এর সঙ্গে ‘ing’ যুক্ত হয়ে “boiling” এই
Verb-টি গঠিত হয়েছে। ইহা “ফুটিতেছে” এ কাজটি বুঝায় অর্থাৎ Verb-এর কাজটি
সম্পন্ন করতেছে। আবার ইহা ‘water’ Noun-টির পূর্বে বসে তার অবস্থা বুঝাচ্ছে
অর্থাৎ Adjective-এর কাজ সম্পন্ন করতেছে। অতএব, “boiling” Verb form-টি
Participle.
তৃতীয় Sentence-এ “invite” Verb-টির Past Participle form “invited”, ইহা
“আমন্ত্রন করা হয়েছে” এ কাজটি সম্পন্ন করতেছে। ইহা ‘guest’ Noun-টির
পূর্বে বসে তার অবস্থা বুঝাচ্ছে অর্থাৎ Adjective-এর কাজ সম্পন্ন করতেছে। অতএব,
“invited” Verb form-টি Participle.
চতুর্থ Sentence-এ “rot” Verb-টির Past Participle form “rotten”, ইহা “পচে
গিয়েছে” এ কাজটি সম্পন্ন করতেছে। আবার ইহা “eggs” Noun-টির পূর্বে বসে তার
অবস্থা বুঝাচ্ছে অর্থাৎ Adjective-এর কাজ সম্পন্ন করতেছে। অতএব, "rotten" Verb
form-টি Participle.
Note:
Participle গুলো Noun কে Modify করে Adjective হিসেবে কাজ করতে পারে অথবা ‘to
be’ বা ‘to have’ Verb এর সাথে ব্যবহৃত হয়ে Action Verb হিসেবে কাজ করতে পারে।
Examples:- The talking parrots entertained the crowd. (Present participle)
- The wrecked sailboat washed up on shore. (Past participle)
- She is thinking of the children. (Action verb)
- The conference room had been cleaned before they arrived. (Action verb)
- The job has been done successfully. Action verb)
Participle কত প্রকার ও কি কি
Participle তিন প্রকার। যথা-1. Present Participle. 2. Past Participle. 3. Perfect Participle.
Participle-এর ব্যবহার
Participle-এর বহুমুখী ব্যবহার আছে। যেমন এটি Verb এর মতো Object গ্রহণ করতে
পারে, Adjective এর মতো তা কোন Noun/ Pronoun কে বিশেষিত করতে পারে, Comparison
বা তুলনা প্রকাশে ব্যবহৃত হতে পারে, এবং সর্বোপরি বিভিন্ন রকম Verb ও Adjective
হিসেবে ব্যবহৃত হতে পারে। নিচে এগুলোর ব্যবহার দেওয়া হলো-
1. Adjective হিসেবেঃPresent বা Past Participle কোন noun-কে modify করতে এর পূর্বে ব্যবহৃত হয়। যেমন-
- He killed a flying bird. (Present Participle)
- He is a retired teacher. (Past Participle)
- The news is surprising. (Present Participle)
- The school is closed. (Past Participle)
- I saw the baby crying. (Present Participle)
- I found the house deserted. (Past Participle)
- The girl dancing on the stage is my sister. (Present Participle)
- The eggs bought yesterday are rotten. (Past Participle)
Verb হিসেবে participle সর্বদা finite verb এর অংশ হিসেবে ব্যবহূত হয়। Present Participlé ব্যবহৃত হয় Continuous tense পঠন করতে। যেমন-
- Lubna is/was/will be/ has been playing.
- Lubna has/had/ will have done the work.
6. ‘Be + past participle’ ব্যবহৃত হয় Passive voice করতে। যেমন-
- Letters are being typed.
- The book is being printed.
একটি Participle কোন verb-কে modify করতে Adverb হিসেবে ব্যবহৃত হয়। যেমন-
- She came dancing/singing (Present Participle)
- She got back home tired/ displeased. (Past Participle)
Note: মনে রাখতে হবে, Sentence-এ Participle কে Noun বা Pronoun এর সাথে
সঙ্গতি রেখে ব্যবহার করতে হয়। তা না হলে Sentence শুদ্ধ হয় না। নিচে Participle
এর কিছু শুদ্ধ ও অশুদ্ধ ব্যবহার দেখানো হলো-
- Inc. Walking through the forest, a bear attacked them.
- Cor. While walking through the forest we were attacked by a bear.
- Inc. Being a rainy day, we could not visit the place.
- Cor. It being a rainy day, we could not visit the place.
- Inc. Going up the hill, I saw an old temple.
- Cor. As I was going up the hill, I saw an old temple.
Present Participle কাকে বলে ও এর ব্যবহার
Verb-এর Present form-এর সাথে ‘ing’ যুক্ত হয়ে যদি একই সাথে Verb এবং
Adjective-এর কাজ করে তাকে Present Participle বলে। Present Participle
কে Active Participle ও বলা হয়। Present Participle দ্বারা কাজটি চলতেছে বুঝায়।
যেমন-
- We saw a girl singing a song.
- 1 saw a boy playing football.
- A rolling stone gathers no moss.
- Don't get down from a running train.
(1) Verb-এর মতো Object গঠন করতে পারে। যেমন-
- Closing the door, I went out.
(2) Verb-এর মত Adverb দ্বারা modified হতে পারে। যেমন-
- Silently opening the door, he went away.
(3) কখনো কখনো এটি Adjecitve-এর মতো কোনো Noun equivalent-কে qualify করে। যেমন-
- A barking dog seldom bites.
(4) Adjective-এর মতো Present Participle-এর Comparison হতে পারে। যেমন-
- The lady guest is the most interesting character, I have ever read.
- The movie was not so entertaining.
Present Participle এর ব্যবহার
1. Continuous Tense গঠন করতেঃ- She is singing. He was playing.
- This is a charming scenery.
- The scenery is charming.
- We have students waiting outside the campus.
- The sunlight that falls on the pond can heat the brine.
- The sunlight falling on the pond can heat the brine.
6. See, hear, feel, smell, listen (to), notice, watch-এ Verb গুলোর
Object + Present Participle ব্যবহৃত হয়ঃ
- I saw him playing football.
- I heard her singing.
Note: See, hear, feel এবং কখনো কখনো listen (to), notice, watch-এ
Verb-গুলোর পর Objective + bare infinitive ব্যবহৃত হয়। যেমন-
- I saw him write.
- The feast being over, the guests went away.
considering, supposing, concerning. Judging, according (to), granting,
accepting, pending, regarding, respecting, owing (to) যেমন-
- Considering his age, he was not fined.
(A) একই কর্তা যখন একই সাথে দুটি কাজ করে তখন যেকোনো একটিকে Present
Participle-এ রূপান্তরিত করা যায়। যেমন-
- The dog held the boy between his teeth and swam ashore.
(B) একই কর্তা কর্তৃক সম্পাদিত দু'টি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে
সম্পন্ন হয় সেটির Present Participle হয়। যেমন-
- I closed the door and went out.
(C) একই কর্তা কর্তৃক সম্পাদিত দুটি কাজের মধ্যে দ্বিতীয় কাজটি যদি প্রথম কাজের
অংশবিশেষ বা ফল হয়, তখন দ্বিতীয়টির Present Participle হয়। যেমন-
- The soldiers fired, killing the enemies.
10. Since/As/Because + Subject + Verb যুক্ত Subordinate Clause-এ
Present Participle- রূপান্তর করা যায়। যেমন-
- I paid his fare. (as) I knew that he was poor.
Note: কারণ অর্থ প্রকাশ করতে am, is, are, was, were এর পরিবর্তে
Sentence-এর শুরুতে Being দ্বারা
Present Participle প্রকাশ করা যায়।
- (As/Since) Della was slender. She mastered the art.
11. দু'টি Sentence-এর Subject এক না হয়ে ভিন্ন হলে Present Participle
ব্যবহৃত হতে পারে। যেমন-
- The water was cold. I could not drink it.
12. বাংলায় ‘ইতে/এতে’ থাকলেঃ
- আমি তাকে যাইতে/যেতে দেখিলাম- I saw him going.
- The boy was rescued in an almost collapsing state.
- Being tired of playing. Aura (she) left the field. (এখানে Aura (she) কে modify করে)
Past Participle কাকে বলে ও এর ব্যবহার
Verb-এর সাথে d, ed, t, ne, en যুক্ত Verb form যদি একই সাথে Verb এবং
Adjective-এর কাজ সম্পন্ন করে তাকে Past Participle বলে। Past Participle
দ্বারা অতীত সময়ে কাজটি সম্পন্ন হয়েছে বুঝায়। যেমন-
- The car made in Japan is running well.
ব্যাখ্যাঃ আমরা জানি Past Participle হলো Verb-এর Past Participle form
এবং তা Sentence-এর মধ্যে Adjective-এর কাজ করে। উপরের Sentence-টিতে “made”
শব্দটি ‘make’ verb এর Past Participle form এবং তা উক্ত Sentence- ‘car’
Noun-টিকে modify করে Adjective-এর কার্য সম্পন্ন করে। তাই ‘made’ এখানে Past
Participle.
Past Participle-এর ব্যবহার
1. Adjective হিসেবেঃ
a broken chair, a written statement, fallen trees, rotten fish, boiled
water, torn shirt, ragged dress, tired travellers, stolen articles, patched
cloths.
2. Perfect Tense, Perfect infinitives, Perfect Participle এবং Passive Voice
গঠন করতেঃ- I have done the work.
- I was too young to have learnt to say “no” to a woman.
- Having got the news, he started for home.
- The book was stolen.
- We should have sympathy for the oppressed.
- He is more annoyed than his brother.
- I was awakened by the sound of chopping and left my bed.
6. Relative Pronoun-এর পরিবর্তেঃ
- The car that was made in Japan is running well.
Perfect Participle কাকে বলে ও এর ব্যবহার
Verb-এর Past Participle এর পূর্বে having যুক্ত হওয়ার পর যদি তা একই সাথে Verb
ও Adjective-এর কাজ করে তাকে Perfect Participle বলে।
Structure: Having + Verb-এর Past participle form.Example:
- Having forgotten him, I went outside the cabin
Perfect Participle এর ব্যবহার
1. সম্পন্নকৃত দু'টি কাজের মধ্যে বিরতি থাকলেঃ- Having got no answer from him for long time, I stopped writing to him.
2. অতীতে সংঘটিত দু'টি কাজের মধ্যে যে কাজটি (Period of time) ব্যাপক সময়
ধরে চলেছিল বুঝাতেঃ
- Having been Headmaster for a long time, he was not in a position to obey others' order.
Misrelated Participle
1. Participle যে Noun বা Pronoun-কে qualify করে, সে Noun বা Pronoun-এর সাথে
সংগতি রক্ষা করে তাকে Sentence-এ ব্যবহার করতে হয়। যদি সংগতি রক্ষা না করা হয়
তখন তা Misrelated হয় এবং Sentence-টি ভুল হয়। যেমন-
- Ine: Lottering in the campus, the Headmaster does not like the students.
- Cor: The Headmaster does not like the students lottering in the campus.
- Ine: Made in Bangladesh, the shirt is fine.
- Cor: The shirt made in Bangladesh is fine.
2 Participle যুক্ত অংশে Noun বা Pronoun না থাকলে তা ২য় Verb-এর Subject-এর
অন্তর্ভুক্ত বলে ধরা হয়। যেমন-
- Stung by the qualm of conscience, the old man submitted himself to God.

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url