Present Perfect Tense এর Translation ১০০+ উদাহরণ [Bangla to English]

English শেখার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে Bangla to English Translation। Translation-এ ভয় ইংরেজি শেখার অন্তরায়। প্রাথমিক অবস্থায় আপনি Bangla to English Translation অনুশীলন করতে পারেন।
Present Perfect Tense এর Translation ১০০+ উদাহরণ [Bangla to English]
Passage Translation এর চেয়ে ছোট ছোট বাক্যের Translation অনেক সহজ। বিশেষ করে Tense ভিত্তিক ছোট ছোট Simple বাক্য গুলোকে Translate করার Practice করতে পারেন।

Post Index:- Present Perfect Tense এর Translation

Bangla Sentence (সহজ বাক্য)

Bangla Sentence (সহজ বাক্য) English Translation
সে এসেছে। He has come.
তারা খেয়েছে। They have eaten.
আমি পড়েছি। I have read.
মালিহা ভাত খেয়েছে। Maliha has eaten rice.
সে চা পান করেছে। He has taken tea.
লুবনা একটি গান গেয়েছে। Lubna has sung a song.
আমি ফুটবল খেলিয়াছি/খেলেছি। I have played football.
সে একটি বই হারিয়েছে। He has lost a book.
সে একটি বই কিনিয়াছে/কিনেছে। He has bought a book.
সে বাড়ি আসিয়াছে/এসেছে। He has come home.
সে ঢাকা গিয়াছে/গিয়েছে। He has gone to Dhaka.
বালকটি পুকুরে সাঁতার কেটেছে। The boy has swum in the pond.
সোহেল গল্পটি পড়েছে। Sohel has read the story.
তুমি ইতিহাস পড়িয়াছ/পড়েছ। You have read history.
তুমি কি তাকে দেখেছ? Have you seen him?
তুমি কী লিখেছ? What have you written?
বৃষ্টি থেমেছে। The rain has stopped.
মা রান্না করেছেন। Mother has cooked.
পাখি উড়ে গেছে। The bird has flown away.
ট্রেন ছেড়েছে। The train has left.
প্রদীপ নিভে গিয়াছে/গিয়েছে। The lamp has gone out.
গাছটিতে ফুল ধরিয়াছে/ধরেছে। The tree has caught flowers.
বাড়িতে আগুন লাগিয়াছে/লেগেছে। The house has caught fire.
তাহার সর্দি হইয়াছে। He has caught cold.
সে তার কাজ শেষ করেছে। He has finished his work.
আমরা চিঠি পেয়েছি। We have received the letter.
আমি তোমার চিঠি পাইয়াছি/পেয়েছি। I have received your letter.
তিনি আমাকে একটি বই দিয়েছেন। He has given me a book.
তুমি আমার জন্য অপেক্ষা করেছ। You have waited for me.
মা গরিব লোকটিকে সাহায্য করেছেন। Mother has helped the poor man.
আমি তাকে সাহায্য করিয়াছি/করেছি। I have helped him.
তারা চোরটিকে প্রহার করেছে। They have beaten the thief.
সে এখনো আসেনি। He has not come yet.
তারা কি খেলেছে? Have they played?
আমি তাকে বলিনি। I have not told him.
আমি ইহা করিনি। I have not done it.
আমি তাকে দেখিনি। I have not seen him.
তুমি তাকে সাহায্য করনি। You have not helped him.
তারা সংবাদটি শোনেনি। They have not heard the news.
তুমি অনেক সুন্দর ছবি এঁকেছ। You have drawn a very beautiful picture.
সে একটি গান গেয়েছে। She has sung a song.
আমরা সিনেমাটি দেখিনি। We have not watched the movie.
আমি একটি স্বপ্ন দেখিয়াছি/দেখেছি। I have dreamt a dream. / I have seen a dream.
আমি তাজমহল দেখিয়াছি/দেখেছি। I have visited the Taj Mahal.
সে এইমাত্র গেছে। He has just gone.
আমি আমার চাবি হারিয়ে ফেলেছি। I have lost my key.
ওরা একটা নতুন বাড়ি কিনেছে। They have bought a new house.
তুমি এত দেরি করেছ কেন? Why have you been so late?
আমি তাকে চিঠি লিখেছি। I have written a letter to him.
তোমরা কবি নজরুলের নাম শুনিয়াছো/শুনেছ। You have heard the name of poet Nazrul.
তোমরা কি আব্রাহাম লিংকনের নাম শুনেছো? Have you heard the name of Abraham Lincoln?
সে তার সমস্ত টাকা খরচ করে ফেলেছে। He has spent all his money.
আমরা এখনও নাস্তা করিনি। We have not had breakfast yet.
তুমি কী বলেছ, আমি শুনতে পাইনি। I have not heard what you have said.
সে একটি চাকরি পেয়েছে। She has found a job.
বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। The children have fallen asleep.
সূর্য ওঠেনি। The sun has not risen.
তিনি কাজটি শেষ করেছেন। He has finished the work.

Intermediate Sentences (মধ্যম স্তরের বাক্য)

Bangla Sentence (মধ্যম স্তরের বাক্য) English Translation
আমি তাকে কখনো এত খুশি দেখিনি। I have never seen him so happy.
তুমি কি কখনো রক্তদান করেছ? Have you ever donated blood?
তুমি কি কখনো চীন গিয়েছ? Have you ever been to China?
তুমি কি কখনো হিমালয় দেখেছ? Have you ever seen the Himalayas?
সে এই শহরে মাত্র দুই বছর থেকেছে। He has lived in this city for only two years.
আমরা বহু বছর ধরে একে অপরকে চিনি। We have known each other for many years.
সে আজ পর্যন্ত কোনো ভুল করেনি। He has not made any mistake so far.
ডাক্তার এখনো আসেনি। The doctor has not arrived yet.
তুমি কি তোমার পড়া শেষ করেছ? Have you finished your studies?
আমি সবেমাত্র আমার প্রজেক্ট জমা দিয়েছি। I have just submitted my project.
তারা কখনো সামুদ্রিক খাবার খায়নি। They have never eaten seafood.
তুমি এত সুন্দর গান গেয়েছ! How beautifully you have sung!
সে এইমাত্র বেরিয়েছে। He has just gone out.
আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। We have been waiting for a long time.
তুমি আমাকে একটি পেন্সিল দিয়েছিলে, আমি সেটি হারিয়ে ফেলেছি। I have lost the pencil you gave me.
সে আজ অফিসে যায়নি। He has not gone to the office today.
আমি এখনো তাকে আমার নতুন ঠিকানা দিইনি। I have not given him my new address yet.
কখনো এমন অদ্ভুত প্রাণী দেখেছ কি? Have you ever seen such a strange creature?
আমার বাবা কখনো বিমানে চড়েননি। My father has never flown in an airplane.
দোকানটি বন্ধ হয়ে গেছে। The shop has closed down.
সে তার সমস্ত টাকা দান করে দিয়েছে। He has donated all his money.
তুমি কী বানিয়েছ? গন্ধটা খুব ভালো। What have you cooked? The smell is very good.
আমি তাকে গত সোমবার থেকে দেখিনি। I have not seen him since last Monday.
তারা সকাল থেকে কাজ করছে। They have worked since morning.
তুমি আমার বইটা নিয়েছ? Have you taken my book?
সে মাত্র একটি নতুন গাড়ি কিনেছে। He has just bought a new car.
আমরা কখনো এমন দৃশ্য দেখিনি। We have never witnessed such a scene.
তুমি কি কখনো ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছ? Have you ever applied for a driving license?
নদীর পানি বেড়ে গেছে। The river water has risen.
সে এখনও তার মন পরিবর্তন করেনি। He has not changed his mind yet.
আমি বহু বই পড়েছি কিন্তু এটাই সেরা। I have read many books, but this is the best.
একশো বছর হয়ে গেছে। A hundred years have passed.
আমি তার প্রেমে পড়িয়াছি/পড়েছি। I have fallen in love with him/her.
সে আমার প্রেমে পড়িয়াছে/পড়েছে। He/She has fallen in love with me.

Difficult Sentences (কঠিন বাক্য)

Bangla Sentence (কঠিন বাক্য) English Translation
তুমি কি কখনো ভেবে দেখেছ, কেন আকাশ নীল? Have you ever wondered why the sky is blue?
আমি তাকে যা বলার ছিল, সব বলে দিয়েছি। I have told him everything I had to say.
সে এখন পর্যন্ত পাঁচটা উপন্যাস লিখে ফেলেছে। He has written as many as five novels so far.
তুমি যে জুতা খুঁজছিলে, আমি সেটা দেখেছি। I have seen the shoes you were looking for.
তারা কখনো কোনো অন্যায় কাজে অংশ নেয়নি। They have never taken part in any unjust act.
আজ পর্যন্ত এত সুন্দর সূর্যাস্ত দেখিনি। I have never seen such a beautiful sunset.
তুমি কি কখনো প্রকাশ্যে বক্তৃতা দিয়েছ? Have you ever spoken in public?
আমাদের দল টানা তিনটি ম্যাচ জিতেছে। Our team has won three consecutive matches.
সে সবসময় সত্য বলেছে। He has always spoken the truth.
আমি তাকে সতর্ক করেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। I had warned him, but he has not listened to me.
কর্মকর্তারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। The officials have not made any decision yet.
তুমি কি কখনো রাত জেগে তারার নিচে কাটিয়েছ? Have you ever stayed awake all night under the stars?
এই গাছটি শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে রয়েছে। This tree has stood here for centuries.
আমি ইতিমধ্যেই অর্ধেক কাজ শেষ করেছি। I have already finished half the work.
এ যাবৎকালের মধ্যে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। This is the biggest challenge we have ever faced.
বাবুল সাম্প্রতিককালে অনেক বদলে গেছে। Bablu has changed a lot recently.
আমরা যেন তাকে কোথাও দেখিনি। It seems we have not seen him anywhere.
আমি তাকে বহুবার বলেছি, কিন্তু সে শোনেনি। I have told him many times, but he has not listened.
তোমরা কি কখনো কোনো ধ্বংসপ্রাপ্ত শহর দেখেছ? Have you ever seen a ruined city?
আমি তার কাছে ক্ষমা চেয়েছি। I have apologized to him.
সে একটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। She has won an international award.
আমরা প্রমাণ পেয়েছি যে সে নির্দোষ। We have found evidence that he is innocent.
তুমি কি কখনো তোমার মনের গভীর কথা কাউকে বলেছ? Have you ever shared your deepest feelings with anyone?
আমি যতদূর জানি, সে কখনো মিথ্যা বলেনি। As far as I know, he has never told a lie.
দরজায় কে এসেছে? Who has come to the door?
ওরা বলে, সে মারা গেছে। They say he has died.
আজকে তুমি অনেক পরিশ্রম করেছ। You have worked very hard today.
আমি তাকে কখনো নাম ধরে ডাকিনি। I have never called him by his name.
তুমি কি কখনো সমুদ্রের মাঝখানে ডুব দিয়েছ? Have you ever dived into the middle of the ocean?
আমাদের কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। We should not have misbehaved with anyone.
সে সম্ভবত চলে গেছে। He has probably left.
আমি নিশ্চিত, সে কখনো এ কথা বলেনি। I am sure, she has never said this.
কখনো কি তোমার মনে হয়েছে, তুমি একা? Has it ever felt to you that you are alone?
সভাটি শেষ হয়ে গেছে। The meeting has come to an end.
তুমি কি কখনো কবিতা লিখতে চেষ্টা করেছ? Have you ever tried to write poetry?
জীবনে এটাই প্রথম আমি সত্যিকারের ভালোবাসা অনুভব করেছি। For the first time in my life, I have felt true love.
সে বোধহয় অসুস্থ হয়ে পড়েছে। Perhaps he has fallen ill.
আমি এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো উত্তর পাইনি। I have not received any reply from him so far.
দেখে মনে হচ্ছে যেন সে অনেক দিন ধরে জানে। It seems as if he has known it for a long time.
ওদের সাথে দেখা হওয়ার পর থেকে আমি অনেক বদলে গেছি। I have changed a lot since I met them.
পুলিশ এখনো ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি। The police have not been able to solve the mystery yet.
বহু চড়াই-উৎরাই পেরিয়ে আমরা আজ এই জায়গায় এসেছি। We have reached this place today after overcoming many ups and downs.
এই গ্রামটি এখন আর আগের মতো নেই; এটি সম্পূর্ণ বদলে গেছে। This village is no longer like before; it has completely changed.
তুমি কি কখনো গভীর রাতে পাখির ডাক শুনেছ? Have you ever heard the call of a bird late at night?
আমি কখনো ভাবিনি তুমি এটা করতে পারবে, কিন্তু তুমি প্রমাণ করে দিয়েছ। I never thought you could do it, but you have proven it.
আল্লাহ দুনিয়া সৃষ্টি করিয়াছেন/করেছেন। Allah has created the universe.
মাদাম কুরি রেডিয়াম আবিষ্কার করিয়াছেন/করেছেন। Madame Curie has discovered radium.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url