Possessive কাকে বলে-Possessive এর গঠন ও ব্যবহার
ইংরেজি ব্যাকরণে Possessive একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর মালিকানা, সম্পর্ক বা অধিকার বোঝাতে ব্যবহৃত হয়। সঠিকভাবে Possessive ব্যবহার করতে পারলে বাক্য আরও স্পষ্ট, প্রাকৃতিক এবং ব্যাকরণগতভাবে সঠিক হয়। এই আর্টিকেলে আমরা Possessive কী, এর ব্যবহার, বিভিন্ন ধরন এবং উদাহরণের মাধ্যমে সহজ ভাষায় বিষয়টি বিস্তারিতভাবে জানব, যাতে নতুন শিক্ষার্থী থেকে শুরু করে পরীক্ষার্থীরাও সহজেই বিষয়টি বুঝতে পারেন।
Post Index: Possessive কাকে বলে-Possessive এর গঠন ও ব্যবহার
Possessive কাকে বলে
Possessive এর ধরণ
Possessive এর গঠন ও ব্যবহার
of + noun-এর ব্যবহার
Appositives/Noun in Apposition কি
EXERCISE FOR PRACTICE
Possessive কাকে বলেঃ
যে Noun বা Pronoun অন্য কোন ব্যক্তি বা বস্তুর সঙ্গে তার মালিকানা বা অধিকারের সম্পর্ক প্রকাশ করে, সেগুলোকে Possessives বলে।
Examples:
This is Rupa's bag.
These are men's shoes.
The windows of the hotel are big.
Rupa's bag দ্বারা Possession (অধিকারে থাকা) বুঝাচ্ছে, men's shoes দ্বারাও possession বুঝাচ্ছে। The windows of the hotel দ্বারা হোটেলের Possession বুঝাচ্ছে। তাই এগুলো Possessive Case.
Possessive এর ধরণ (Types of Possessive)
ইংরেজি ভাষায় Possessive বিভিন্নভাবে প্রকাশ করা হয় এবং প্রতিটি ধরণের ব্যবহার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে হয়। কখনও Apostrophe ('s) ব্যবহার করে, কখনও Possessive Pronoun বা Possessive Adjective-এর মাধ্যমে মালিকানা বা সম্পর্ক প্রকাশ করা হয়। তাই সঠিকভাবে ইংরেজি লিখতে ও বলতে হলে Possessive-এর বিভিন্ন ধরণ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। নিচে Possessive-এর প্রধান ধরণগুলো সহজ ব্যাখ্যা ও উদাহরণসহ তুলে ধরা হলো।
Subjective Possessive:
Possessive যখন কার্যের Subject-কে নির্দেশ করে তখন তাকে Subjective Possessive বলে।
Examples:
William Shakespeare's tragedies and comedies are well-known.
Objective Possessive:
Possessive যখন কার্যের Object-কে নির্দেশ করে তখন তাকে Objective Possessive বলে।
Examples:
We know the old sailor's sufferings in "The Rime of the Ancient Mariner."
Double Possessive:
Possessive Noun বা Pronoun-এর পূর্বে of ব্যবহৃত হলে তাকে Double Possessive বলে।
A mobile phone of Tarin's (তারিনের মোবাইল ফোনগুলোর একটি)
ব্যাখ্যাঃ
এখানে "of Tarin's" Double Possessive কেননা Tarin's নিজেই Possessive noun এবং তার পূর্বে of যোগ করা হয়েছে যা আরেকটি Possessive-এর অর্থ প্রকাশ করে।
কিন্তু "A mobile phone of Tarin" Double possessive নয় কেননা এর দ্বারা তারিনের কাছে একটি মোবাইল ফোন আছে বুঝায়। তাছাড়া Tarin-এর সাথে ('s)-এর চিহ্ন নেই।
Tarin's-এর পূর্বে শুধু of যুক্ত হয়েছে যা Singular Possessive নির্দেশ করে।
A money bag of Kamal's (কামালের অধিভুক্ত অনেকগুলো মানিব্যাগের একটি)
A money bag of Kamal. (কামালের নিজের একটি মানিব্যাগ।)
Note:
Mine, ours, yours, hers, of his হলো Double Possessive.
Subject
we
Singular Possesive
Double Possessive
my
mine
you
our
ours
they
your
yours
she
their
theirs
her
hers
Treble Possessive:
Mine, ours, yours, theirs, hers-এর পূর্বে of বসিয়ে Treble Possesive গঠন করা হয়। এগুলোকে তিনবার Possessive করা হয় বলে Treble Possessive বলা হয়।
Examples:
The book of hers is full of information.
The pen of yours writes well.
Subject
Singular Possesive
Double Possessive
Treble Possessive
1
my
mine
of mine
we
you
our
ours
of ours
they
your
yours
of yours
she
her
their
theirs
of theirs
hers
of hers
Elliptical Possessive:
Objective case-এর Possessive noun-এর পর shop, school, college, mosque, temple. hotel, restaurant, store, godown, church, house, ইত্যাদি শব্দ উহ্য থাকতে পারে। এ ধরনের Possessive-কে Elliptical Possessive বলে।
Example:
We went to the grocer's. (shop) (আমরা মুদির দোকানে গিয়েছিলাম।)
কিন্তু Nominative case-এই Possessive noun-এর পর উত্ত শব্দগুলো উহ্য থাকতে পারে না।
Incorrect: Maruf's is close to yours.
Correct: Marfu's store is close to yours.
কিন্তু
we went to her college and she came to ours.
এখানে her'- এর পর college শব্দটি ব্যবহৃত হওয়ায় দ্বিতীয় Possessive 'ours' এর পর college উহ্য থাকতে পারে, কেননা ours বলতে এখানে our college-কে বুঝায়।
Note:
Personal Pronoun-এর সঙ্গে ( 's ) যুক্ত হয় না।
Incorrect: Your's faithfully
Correct: Yours faithfully.
Incorrect: The dog is loyal to it's master.
Correct: The dog is loyal to its master.
Possessive এর গঠন ও ব্যবহার
ইংরেজি ব্যাকরণে Possessive গঠনের নিয়ম পরিস্থিতিভেদে ভিন্ন হতে পারে। সাধারণত কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর মালিকানা বা সম্পর্ক বোঝাতে Noun-এর সঙ্গে 's অথবা ' (apostrophe) যোগ করা হয়। এছাড়াও Possessive Adjective এবং Possessive Pronoun ব্যবহার করেও মালিকানা প্রকাশ করা যায়। সঠিক নিয়ম অনুযায়ী Possessive ব্যবহার করলে বাক্যের অর্থ আরও স্পষ্ট, স্বাভাবিক এবং ব্যাকরণগতভাবে নির্ভুল হয়। নিচে Possessive-এর গঠন ও ব্যবহার সহজ ভাষায় উদাহরণসহ ব্যাখ্যা করা হলো।
(i) সাধারণত ব্যক্তিবাচক বা প্রাণীবাচক Noun-এর শেষে 's (apostrophe + s) যোগ করে Possessive করা হয়। যেমন-
Rupa's bag
Raju's cat
Lubna's Hair
Wafi's Toys
Rony's book
(ii) যেসব Singular noun-এর শেষে s থাকে না, সেগুলোর শেষে 's যোগ করে Possessive করা হয়। যেমন-
a boy's book
man's eyes
a girl's hair
a child's toys
(iii) Plural Noun-এর শেষে s না থাকলে তার শেষে 's যোগ করে Possessive করা হয়। যেমন-
Men's club
Children's park
Women's club
Geese's food
(iv) Plural Noun-এর শেষে s থাকলে তার শেষে শুধু apostrophe ( ' ) যোগ করে Possessive করা হয়। যেমন-
Boys' school
The witches' brooms
Girls' hostel
The babies beds
The gases' odours
(v) যেসব Personal noun-এর শেষে s থাকে এবং s ধ্বনির উচ্চারণ হয়, সেসব Noun-এর শেষে সাধারণত শুধু apostrophe ( ' ) যোগ করে Possessive করা হয়। যেমন-
Keats ------ Keats'
Yeats ------ Yeats'
Socrates ------ Socrates'
Moses ------ Moses'
Note:
অনেক সময় এসব Noun-এর শেষে 's যোগ করেও Possessive করা হয়। যেমন- Keats --- Keats's: তবে সাধারণত 'ss' ধ্বনি এড়ানোর জন্য অধিকাংশ ক্ষেত্রেই শুধু apostrophe ( ' ) যোগ করা হয়ে থাকে।
(vi) কতিপয় Noun-এর শেষে s থাকলেও এদের s ধ্বনির উচ্চারণ হয় না, এবং এদের শেষে 's যোগ করে Possessive করা হয়। যেমন-
Angus ----- Angus's ------> Arakansas's former governor.
Harris ----- Harris's ------> The Marine Corps's policy / Illinois's next governor.
(vii) দেশ/মহাদেশ-এর নামের শেষে 's যোগ করে Possessive করা হয়। যেমন-
Bangladesh's new policy
England's trade
Asia's development
Europe's economy
(viii) জীবিত বস্তু, প্রাণীবাচক Singular noun-এর শেষে 's যোগ করে Possessive করা হয়। যেমন-
a cat's eyes
a lion's paw
a horse's tail
a bird's nest
(ix) Singular collective noun-এর শেষে 's যোগ করে Possessive করা হয়। যেমন-
company's profit
Team's decision
(x) Time/Space/Weight (সময়/স্থান/ওজন) নির্দেশক Singular noun-এর শেষে 's যোগ করে Possessive করা হয়। যেমন-
a day's leave
a month's wages
a week's journey
a pound's weight
a month's notice
a week's leave
Example:
He is on a week's leave. (leave of a week হবে না।)
(xi) নিষ্প্রাণ বা প্রাণহীন/অচেতন (Inanimate) কোনো Noun-এর ওপর যখন ব্যক্তিত্ব আরোপ করা (Personalized) হয়, তখন তার শেষে 's যোগ করে Possessive করা যেতে পারে। যেমন-
Nature's laws
Heaven's will
Arab's heroes
The sun's rays
The earth's surface
At death's door
At the country's call
(xii) কতিপয় Idiomatic Expressions-এ 's যোগ করে Possessive করা হয়। যেমন-
for God's sake
at a stone's throw
for mercy's sake
at one's wit's end
(xiii) Abstract noun-এর শেষে s বা ce থাকলে এবং এরপর 'sake' থাকলে, ঐ noun-টির শেষে শুধু apostrophe ( ' ) যোগ করে Possessive করা হয়। যেমন-
for goodness' sake
for justice sake
for conscience' sake
(xiv) Compound noun-এর শেষ word-এর শেষে 's যোগ করে Possessive করতে হয়। যেমন-
Mother-in-law's house
The govt. of Bangladesh's order
Sister-in-law's cat
The king of England's crown
Note:
এই উদাহরণগুলো থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে apostrophe s ('s) যুক্ত হয় noun phrase-টির শেষে, noun-টির শেষে নয়।
(xv) দুটি noun দ্বারা যৌথ অধিকার বুঝালে দ্বিতীয় noun-টির শেষে 's যোগ করে Possessive করা হয়। কিন্তু দুটি noun দ্বারা পুষর পৃথক অধিকার বুঝালে দুটি noun-এর শেষে 's যোগ করে Possessive করা হয়। যেমন-
Roney's and Joney's new cars are in the parking lot. (separate possession/পৃথক অধিকার)
ব্যাখ্যাঃ
এর অর্থ এখানে Roney এবং Joney-এদের প্রত্যেকের অন্তত একটি নতুন গাড়ি রয়েছে।
Roney and Joney's new cars are in the parking lot. (Joint possession/যৌথ অধিকার বা মালিকানা)
ব্যাখ্যাঃ
- এর অর্থ এখানে Roney ও Joney উভয়েরই গাড়িগুলোর ওপর মালিকানা/অধিকার রয়েছে।
( xvi) Possessive with appositive form: Possessive-এর পরে appositive ব্যবহৃত হলে appositive-এর শেষে 's যোগ করা হয়। যেমন-
We must get Rathan Ahmed, the family attorney's signature.
Note:
এই Structure-টি খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কারণ এতে অর্থগত বিভ্রান্তির আশংকা থাকে। যেমন-
I wrecked my best friend, Rony's car.
এখানে best friend-কে, নাকি তার গাড়িকে নষ্ট করা হয়েছে- এরকম অর্থগত বিভ্রান্তি হতে পারে।
সুতরাং, বিভ্রান্তি এড়াতে উপরের দুটি Sentence-কে আমরা এভাবে লিখতে পারিঃ
1. We must get the signature of Rathan Ahmed, the family attorney.
2. I wrecked the car of my best friend, Rony.
(xvii) one, everybody, nobody এর শেষে 's যোগ করে Possessive করা হয়। যেমন-
One should do one's duty.
Everybody's business is nobody's business.
of + noun-এর ব্যবহারঃ
ইংরেজিতে of + Noun গঠনটি সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের সঙ্গে অন্য কিছুর সম্পর্ক, মালিকানা বা অংশ বোঝাতে ব্যবহৃত হয়। বিশেষ করে জড়বস্তুর ক্ষেত্রে এই গঠনটি বেশি প্রচলিত এবং এটি বাক্যকে আরও স্বাভাবিক ও প্রাঞ্জল করে তোলে। নিচে of + Noun-এর ব্যবহার উদাহরণসহ আলোচনা করা হলো।
( 1) নিষ্প্রাণ বা অচেতন বস্তুর Possessive করার ক্ষেত্রে of + noun-এই Structure-টি ব্যবহৃত হয়। এটি সাধারণত নির্দেশ করে যে কোনোকিছু সম্পূর্ণ জিনিসের একটি অংশ। যেমন-
The legs of this chair are shaky. (Chair's legs হবে না)
The hands of this watch are pretty. (Watch's hands হবে না)
(2) ব্যক্তিবাচক noun (person/ people)-এর পর যখন একটি phrase বা relative clause বসে তখন of + noun-এই Structure-টি ব্যবহৃত হয়। যেমন-
(i) We had to obey the order of the robbers with guns.
(ii) We had to obey the robber's order with guns. (এটা হবে না)
Note:
(ii) নং Sentence-টিতে ব্যবহৃত 's গ্রহণযোগ্য নয়, কারণ এক্ষেত্রে Phrase (preposition + noun)-টি ভুল noun 'order'-এর পরে বসে।
এখন, নিচের উদাহরণগুলো লক্ষ করুনঃ
(i) I have read the works of Shakespeare, who is one of the greatest poets.
(ii) I have read Shakespeare's works, who is one of the greatest poets. (এটা হবে না)
কারণ, (ii) নং Sentence-এ ব্যবহৃত Possessive 's relative pronoun (of)-কে এর antecedent (works) থেকে পৃথক করে দেয় এবং বিভ্রান্তির সৃষ্টি করে। কিন্তু (i) নং Sentence-এ Possessive 'of ব্যবহৃত হয়েছে এই বিভ্রান্তি দূর করার জন্য।
Appositives/Noun in Apposition কি
Appositive বা Noun in Apposition হলো এমন একটি Noun বা Noun Phrase, যা অন্য একটি Noun বা Pronoun-এর পরিচয়, ব্যাখ্যা বা অতিরিক্ত তথ্য প্রদান করে। Appositive ব্যবহারের মাধ্যমে বাক্য আরও স্পষ্ট, তথ্যবহুল এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। নিচে Appositives-এর গঠন, ব্যবহার ও উদাহরণ সহজভাবে আলোচনা করা হলো।
Appositive কাকে বলেঃ
যখন দুটি noun পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন দ্বিতীয় noun-টিকে প্রথম noun-এর appositive বা case in apposition বলে।
এক্ষেত্রে দ্বিতীয় noun-টি প্রথম noun-টি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। Appositive, noun phrase-এর কাজ করে। Appositive-এর পূর্বে এবং পরে comma বসে। Appositive ব্যবহারের মাধ্যমে বাক্য আরও স্পষ্ট, তথ্যবহুল এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। Appositive মূলত তিনভাবে ব্যবহৃত হয়। যেমন-
1. Nominative in Appositive: এক্ষেত্রে appositive-টি subject-এর পরে বসে।
Examples:
Mr Belal Hossain, the Managing Director of our company, is a good person.
ব্যাখ্যাঃ
Appositive তার পূর্ববর্তী noun সম্পর্কে বাড়তি তথ্য দেয়। এখানেও the Managing Director of our company, noun phrase-টি তার পূর্ববর্তী noun ‘Mr Belal Hossain’ -এর পরে বসে তার সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করে। তাই ‘The Managing Director of our company’ হলো Nominative in Appositive.
2. Objective in Appositive: এক্ষেত্রে Appositive-টি object-এর পরে বসে object সম্পর্কে বাড়তি তথ্য দেয়।
Examples:
We met Mr. Ratan Pal, a great leader of a political party.
ব্যাখ্যাঃ
উপরের Sentence-এ ‘a great leader of a political party’ Noun phrase-টি Mr Ratan Pal object-টির পরে বসে তার সম্পর্কে বাড়তি তথ্য দেয়। তাই ‘a great leader of a political party’ হলো objective in Appositive.
3. Possessive in Appositive: এক্ষেত্রে Appositive-টি Possessive হয় এবং তা তার পর্ববর্তী Noum-এর Possession নির্দেশ করে।
Examples:
I have gone through John Keats, the poct's works.
ব্যাখ্যাঃ
উপরের Sentence -এ the poet's works' possessive in appositive কেননা poet-এর সাথে Possessive-এর চিহ্ন ( 's ) আছে এবং তা তার পূর্ববর্তী Noun John Keats'-এর রচনাবলির ওপর Possession নির্দেশ করে।
অনেক সময় Appositive Sentence-এর শুরুতে বসতে পারে। এক্ষেত্রে Appositive-টি Sentence-এর শুরুতে বসে এবং যে noun সম্পর্কে বাড়তি তথ্য দেয় তার পূর্বে বসে।
Examples:
Our Headmaster, Mr Golam Kibria went to Dhaka yesterday.
The Chairman of our Bank, Mr Basir Ahmed went to London a week ago.
EXERCISE FOR PRACTICE
1. Fill in the gaps with suitable possessive:
(a) This is a ______ cub.
(b) She reads in a ______ school.
(c) ______ hair is very long.
(d) Have you gone through ______ tragedies and comedies?
(e) This is ______ desk.
2. Read the following passage and identify the appositives in it:
Mr Raihan Gofur, the Principal officer of Dutch-Bangla Bank Ltd., is very well-behaved. He behaves with all in an amicable way. He is a wise person too. He has a nuclear family. Mrs Sharınin Aktar, the wife of Mr. Raihan Gofur, is an ideal housewife. They have two sons. Ripon, the elder son of Mr Raihan Gofur, studies at Bright School & College. Dhaka. Emon, the younger son of Mr Raihan Gofur, studies in class one in a local English Medium school. Mr Raihan Gofur leads a very happy conjugal life.
3. Correct the following sentences using the possessive forms of the nouns in underline:
(a) Nazrul father is seriously ill. He is now at death door. His recovery at this stage completely depends on Fortune favour.
(b) Mr. Haque is ill. He is on three days casual leave. In case of emergency, he can apply for one month medical leave.
(c) Yesterday I visited Mr. Islam and Mr. Kabir families. But I could not visit Mr. Rahim and Mrs. Rahim family.
4. Name the kind of pronouns in the following sentences:
(a) Nothing is certain on earth.
(b) What are you waiting for?
(c) She scolded herself.
(d) They quarrelled with one another.
(e) Those are your books.
(f) Everybody wants to be happy.
(g) One should keep one's word.
(h) Who disturbed her?
(i) Each of the boys will get a prize.
(j) He is honest.
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url