Adverb এর অবস্থান ও ব্যবহার-Adverb চেনার সহজ উপায়

Adverb-গুলো গতিময় শব্দ। Adverb-গুলো কোথায় বসবে তা নির্ভর করে এরা কোন word-কে modify (বিশেষিত) করবে এবং বক্তা (speaker) তার (idea) ধারণাকে কীভাবে প্রকাশ করবে তার উপর। Adverb এর শ্রেণীবিভাগ বা প্রকারভেদ সম্পর্কে জানা না থাকলে এখনই জেনে নিন।
Adverb এর অবস্থান ও ব্যবহার-Adverb চেনার সহজ উপায়

Post Index:-

Adverbs এর অবস্থান

এরা একটি clause (বাক্যাংশ)-এর বিভিন্ন স্থানে বসতে পারে। যেমন- adverb-গুলো একটি clause-এর শুরুতে, subject এবং verb এর মাঝখানে, auxiliary এবং main verb- মাঝে, এবং verb-এর পরে বসতে পারে।
ব্যাখ্যা ১.
Adverb যখন কোন adjective বা অন্য কোন adverb-কে modify (বিশেষিত) করে, তখন সেই adverb-টি ঐ modified (বিশেষিত) adjective বা adverb-এর পূর্বে বসে। যেমন-
  • She is quite happy with the new apartment.
  • Raju drives so recklessly.
প্রথম sentence-এ 'quite' adverb-টি adjective 'happy'-কে modify করেছে এবং এর পূর্বে বসেছে। দ্বিতীয় sentence-এ 'so' adverb-টি অন্য একটি adverb 'recklessly'-কে modify করেছে এবং এর পূর্বে বসেছে।
ব্যাখ্যা ২.
Adverb যখন কোন verb-কে modify করে, তখন পরিস্থিতি জটিলতর হয়। কারণ, এক্ষেত্রে adverb বাক্যের বিভিন্ন স্থানে বসতে পারে।
i. এক্ষেত্রে adverb-টি verb-এর ঠিক পরে বসতে পারে। যেমন-
  • Rakib aimed carefully at the target.
  • Lubna stepped gingerly across the broken glass.
এই Sentence দুটিতে 'carefully' এবং 'gingerly' adverb দুটি যথাক্রমে 'aimed' এবং 'stepped' verb দুটির ঠিক পরেই বসেছে এবং এদেরকে modify করেছে।
ii. আবার, adverb অনেক সময় verb-এর পরে বসলেও এদের মাঝখানে কোন object বা phrase বসতে পারে। যেমন-
  • I watched the game intently.
  • She lifted the box carefully.
প্রথম Sentence-এ adverb 'intently' verb 'watched'-কে modify করেছে। আর article 'the', এবং একটি direct object 'game' এই দুটি word-এর মাঝে বসে adverb 'intently'-কে verb থেকে পৃথক করেছে। দ্বিতীয় Sentence-এ 'carefully' adverb-টি 'lifted' verb-টিকে modify করেছে। আর article 'the' এবং একটি direct object 'box' এই দুটি word-এর মাঝে বসে adverb 'carefully'-কে verb থেকে পৃথক করেছে।
iii. Adverb অনেক ক্ষেত্রে verb phrase-এর মাঝখানে বসতে পারে যদিও এটা verb phrase-এর অংশ নয়। যেমন-
  • They will definitely feel offended.
  • He has carefully examined the case.
প্রথম Sentence-এ adverb 'definitely' একটি verb phrase 'will feel' এর মাঝে বসে একে modify করেছে। দ্বিতীয় Sentence-এ adverb 'carefully' একটি verb phrase 'has examined'-এর মাঝে বসে একে modify করেছে।
iv. Adverb অনেক সময় verb-এর পূর্বেও বসতে পারে। এটা sentence শুরু করতে পারে, অথবা subject-এর ঠিক পরেই বসতে পারে। উভয় ক্ষেত্রেই adverb-এর অবস্থান এর বিশেষ বৈশিষ্ট্যের উপর জোর প্রদান করে। যেমন-
  • Often, I go there.
  • She always arrives earlier than is necessary.
প্রথম Sentence-এ adverb 'oflen' verb 'go'-কে modify করেছে, এবং sentence-টি শুরু করেছে। দ্বিতীয় Sentence-এ adverb 'always' verb 'arrives'-কে modify করেছে। এটা subject-এর পরে কিন্তু verb- এর পূর্বে বসেছে। উভয় ক্ষেত্রেই adverb-এর অবস্থান এর বিশেষ বৈশিষ্ট্যের উপর জোর দিচ্ছে।
Note: মনে রাখতে হবে যে, adverb যে word-কে modify করবে যতটা সম্ভব তার কাছাকাছি বসাতে হবে। অন্যথায় বাক্যের অর্থের পরিবর্তন ঘটতে পারে। যেমন-
  • Only Lubna can sing. [শুধু লুবনা গান গাইতে পারে।।
  • Lubna can only sing. [লুবনা শুধু গান গাইতে পারে। (অন্য কিছু পারে না)।
উপরের Sentence দুটিতে adverb 'only'-এর অবস্থান পরিবর্তনের কারণে বাক্য দুটির অর্থেরও পরিবর্তন ঘটেছে।

কোনটি ব্যবহার করতে হবে- Adverb, না Adjective?

Adverb এবং Adjective উভয়ই modifier, তাই কোন বাক্যে কোনটি ব্যবহার করতে হবে তা নির্ণয় করা কঠিন হতে পারে। প্রথমত, নির্ধারণ করতে হবে বাক্যের কোন word-কে modify করতে হবে। যদি কোন noun বা pronoun-কে modify করতে হয়, সেক্ষেত্রে adjective বসাতে হবে। আর যদি কোন verb, adjective, বা কোন adverb-কে modify করতে হয়, তাহলে adverb ব্যবহার করতে হবে।

যাহোক, মাঝে মাঝে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন adjective বা adverb কোনটি বসাতে হবে তা নির্ণয় করাটা সহজ হয় না। যখন কোন modifier verb-কে modify করে তখন অধিকাংশ ক্ষেত্রে adverb/ adjective ভুলভাবে ব্যবহৃত হয়। নিচের পদ্ধতিগুলো অবলম্বন করে এ ধরনের ভুল এড়ানো সম্ভব।
1. কোন action verb-এর পরেই কোন adjective ব্যবহার করা যাবে না। কারণ, একমাত্র adverb-ই action verb-কে modify করে থাকে।
  • Lubna writes careful. (incorrect)
  • My brother walks strange. (incorrect)
  • She talks soft. (incorrect)
উপরের বাক্যগুলোতে action verb-কে ভুলক্রমে adjective দ্বারা modify করা হয়েছে। এই adjective-গুলোকে adverb- এ পরিবর্তিত করলে বাক্যগুলো শুদ্ধ (correct) হবে। বাক্যগুলো হওয়া উচিত নিম্নরূপঃ
  • Lubna writes carefully. (correct)
  • My brother walks strangely. (correct)
  • She talks softly. (correct).
2. কতিপয় action verb যেমন- smell, taste, look, appear, ইত্যাদি অনেক সময় linking verb হিসেবে ব্যবহৃত হতে পারে। এরা যখন linking verb হিসেবে ব্যবহৃত হয়, তখন এদেরকে modify করার জন্য যে word-টি ব্যবহৃত হয় তা subject complement। এই subject complement বাক্যের Subject, Noun বা Pronoun-কে modify করে থাকে। তাই এরা Adjective হবে।
  • The ivy grew high.
  • The ivy grows quickly.
প্রথম Sentence-এ verb 'grew' একটি linking verb। এখানে modifier 'high', subject/ noun 'ivy' (গাছ)-কে নির্দেশ করছে। এটি বলছে যে ivy গাছ কত বড় হয়। 'high' এখানে adjective। আবার, দ্বিতীয় Sentence-এ 'grows' একটি action verb। সুতরাং যে modifier-টি একে modify করবে তা হবে একটি adverb। এখানে adverb 'quickly' verb 'grows'-কে বর্ণনা করছে। এটা বলছে যে গাছটি (ivy) কীভাবে বেড়ে উঠছে।

Adverb চেনার সহজ উপায় ও Adverb গঠন করার উপায়

সাধারণত যে সকল বাক্যের শেষে ‘ly’ থাকে সেগুলো Adverb হয়। নিম্নে Adverb গঠন করার ও চেনার সহজ উপায় বর্ণনা করা হলো।
1. যে সকল বাক্যের শেষে ‘ly’ থাকে সেগুলো Adverb। সাধারণত Adjective-এর সঙ্গে 'ly' যোগ করে বেশির ভাগ Adverb গঠন করা হয়।
  • Adjective + ly = Adverb
  • Quick + ly = Quickly
  • Strong + ly = Strongly
  • Beautiful + ly = Beautifully
  • Careless + ly = Carefully
2. কতিপয় Adjective এর শেষে 'le' থাকলে 'e' এর স্থলে 'y' বসিয়ে Adverb করা হয়।
  • Adjective + y = Adverb
  • Single + y = Singly
  • Suitable + y = Suitably
  • Possible + y = Possibly
3. Adjective-এর শেষে 'll' থাকলে শুধু 'y' যোগ করে Adverb করা হয়।
  • Adjective + y = Adverb
  • Full + y = Fully
  • Dull + y = Dully
4. Adjective-এর শেষে 'e' থাকলে 'e'-এর স্থলে 'ly' যোগ করে Adverb করা হয়।
  • Adjective + ly = Adverb
  • Due + ly = Duly
  • True + ly = Truly
5. Adjective-এর শেষে 'y' থাকলে 'y'-এর স্থলে 'ily' যোগ করে Adverb করা হয়।
  • Adjective + ily = Adverb
  • Heavy + ily = Heavily
  • Easy + ily = Easily
  • Happy + ily = Happily
6. Adjective-এর শেষে 'ic' থাকলে শেষে 'ally' যোগ করে Adverb গঠন করা হয়।
  • Adjective + ally = Adverb
  • Automatic + ally = Automatically
  • Tragic + ally = Tragically
  • Economic + ally = Economically
7. কিছু Adjective থেকে নতুন Adverb হয়। যেমন-
Good শব্দটি Adjective, এর Adverb হলো Well।
  • He played good. (Incorrect)
  • He played well. (Correct)
Bad শব্দটি Adjective, এর Adverb হলো Worse।
  • The situation in getting bad. (Incorrect)
  • The situation in getting worse. (Correct)
৪. কতিপয় Adverb যেমন- here, hither, hence, প্রভৃতির সঙ্গে কতিপয় preposition যুক্ত হয়ে কিছু নতুন Adverb তৈরি হয়। যেমন- herein, hereby, herefrom, hereupon, herewith, hereafter, hitherto, henceforth, henceforward, ইত্যাদি।
9. একটি qualifying Adjective এবং একটি Noun একত্রিত হয়ে কতিপয় Adverb গঠিত হয়। যেমন- meanwhile, sometime, meantime, yesterday, midday, midnight, midway, ইত্যাদি।
10. একটি preposition এবং একটি noun যুক্ত হয়ে কতিপয় Adverb গঠিত হয়। যেমন- away, along, ahead, abroad, aloud, asleep, ইত্যাদি। (away = on + way)
11. কখনো কখনো দুটি adverb 'and' দ্বারা যুক্ত হয়ে একসঙ্গে বসে এবং Adverb এর কাজ করে। যেমন- again and again, far and near ইত্যাদি।
  • I forbade him again and again.
  • His reputation has spread far and near.

Adverbs with two Forms

কিছু কিছু Adverb এর দুই রকম গঠন রয়েছে। তবে এরা একেক সময় বাক্যের একেক জায়গায় বসে।
  • close-closely
  • clear-clearly
  • deep-deeply
  • dear-dearly
  • easy-easily
  • high-highly late-lately
  • near-nearly
  • fine-finely
  • pretty-prettily
  • loud-loudly
  • tight-tightly
Examples:
1.
  • I want to deal with him direct.
  • He came to me directly for help.
2.
  • I closed the door tight.
  • She closed her lips tightly.
3.
  • He speaks very loud.
  • He sings very loudly.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url