Adverb কাকে বলে-Adverb কত প্রকার ও কি কি

আমাদের অনেকেরই সাধারণ একটা প্রশ্ন Adverb কি বা কাকে বলে, Adverb কত প্রকার ও কি কি।আমরা Parts of Speech অংশে Adverb কাকে বলে এই সম্পর্কে জেনেছি। আজকে আমরা Adverb কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
Adverb কাকে বলে? - কত প্রকার ও কী কী?
ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে Adverb এর ব্যবহার গুরুত্বপূর্ণ, Adverb কত প্রকার ও কি কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

সূচিপত্রঃ- Adverb কাকে বলে-Adverb কত প্রকার ও কি কি

প্রাথমিক কিছু কথাঃ

আমরা কোন Speech বা Sentence এর Noun বা Pronoun কে বর্ণনা করে থাকি বা বিশেষায়িত করে থাকি। মাঝে মাঝে আমরা Verb, Adjective, Adverb, Preposition কেও বিশেষায়িত করে থাকি। আবার আমরা পুরো Sentence কেউ Modify করে থাকি। Parts of Speech এর যে অংশটির মাধ্যমে এগুলোকে বিশেষায়িত করা হয় তা হলো Adverb.

Adverb কাকে বলেঃ

যে Word দ্বারা Adjective, Verb বা Adverb-এর দোষ, গুণ, অবস্থা বিশেষভাবে বিশেষিত করা বুঝায়, তাকে Adverb বলে। যেমন- Just, Fast, Slowly, Regularly, Swiftly, Quite, Very, Sweetly ইত্যাদি। Adverb-গুলো Verb, Adjective, এবং এমনকি অন্যান্য Adverb-কেও বিশেষিত (Modify) করে। Verb-এর Modifier হিসেবে এরা কোন কাজ কখন (when), কোথায় (where), কীভাবে (how), অথবা কতবার (how often) সম্পন্ন হয় তা নির্দেশ করে।
নিচের Sentence-গুলো লক্ষ করুনঃ
  • They will arrive soon. (when)
  • Put the flowers here. (where)
  • She dances beautifully. (how)
  • Wafi travels frequently. (how often)
ব্যাখ্যাঃ
প্রথম Sentence-এ 'soon' Adverb-টি Verb 'arrive-কে Modify করেছে। এটা প্রকাশ করে কখন আগমন (arrival)-এর কাজটি ঘটবে।
দ্বিতীয় Sentence-এ Adverb 'here' Verb 'put'-কে Modify করেছে। এটা প্রকাশ করে কোথায় (where) ফুলগুলোকে রাখতে হবে।
তৃতীয় Sentence-এ 'beautifully' Adverb-টি 'dances' Verb-টিকে Modify করেছে। এটা প্রকাশ করে সে কীভাবে (how) নেচেছে।
চতুর্থ Sentence-এ Adverb ‘frequently’ Verb ‘travels’-কে Modify করেছে। এটা প্রকাশ করে Wafi কতবার (how often) ভ্রমণ করেছে।
Adverb সম্পর্কে পরিষ্কার ধারণা নেয়ার জন্য আমরা কিছু Situation পর্যালোচনা করব।

Station 1: Verb কে কিভাবে modify করে-

  • The hare runs fast.
উপরের বাক্যটির মধ্যে 'fast word টি 'runs' verb-কে modify করেছে। অর্থাৎ, যদি প্রশ্ন করা হয় খরগোশ কিভাবে দৌড়ায়, তাহলে উত্তর হবে ‘দ্রুত’ দৌড়ায়। সুতরাং, 'fast word-টি খরগোশটি কিভাবে দৌড়ায় তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে।
কখন সংঘটিত হয় তা প্রকাশ করে-
  • Zahin goes to school regularly.
'regularly word টি 'goes' verb-কে modify করেছে। অর্থাৎ, যদি প্রশ্ন করা হয় জাহিন কখন স্কুলে যায়, তাহলে উত্তর হবে ‘নিয়মিত’ স্কুলে যায়। সুতরাং, ‘regularly’ word-টি জাহিন কখনো স্কুলে যায় তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে।
কোথায় সংঘটিত হয় তা প্রকাশ করে-
  • Fahim was born in Rajshahi.
'Rajshahi word টি 'born' verb-কে modify করেছে। অর্থাৎ, যদি প্রশ্ন করা হয় ফাহিম কোথায় জন্মগ্রহণ করেছে, তাহলে উত্তর হবে ‘রাজশাহীতে’ জন্মগ্রহণ করেছে। সুতরাং, 'Rajshahi word-টি ফাহিম কোথায় জন্মগ্রহণ করেছে তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। সুতরাং, fast, regularly, Rajshahi শব্দগুলো Sentence-এর Verb গুলো সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করছে Adverb.

Station 2: Adjective-কে modify করে-

Adjective কিভাবে মাত্রা প্রকাশ করে তু নিম্নে আলোচনা করা হলো।।
  • Mr. Zaman is a very honest man.
  • Raju is extremely tall.
প্রথম বাক্যে ‘Very’ শব্দটি ‘honest’ adjective-টিকে modify করেছে। অর্থাৎ, যদি প্রশ্ন করা হয় কেমন সৎ, তাহলে উত্তর হবে ‘খুব’ সৎ। সুতরাং, 'very' word-টি Mr. Zaman কতটুকু সৎ তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। অন্যভাবে বলতে ‘Honest’ সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিচ্ছে।
দ্বিতীয় বাক্যে  'extremely' adverb-টি adjective 'tall'-কে modify করেছে। এটা বলে দেয় Raju কতটা লম্বা।
Note: Adjective একটি modifier, কিন্তু এটা noun ছাড়া অন্য কোন word-কে modify করে না, এবং এটা সময় বা স্থান প্রকাশ করতে ব্যবহৃত হয় না।

Station 3: Adverb কে modify করে-

  • Hare can run very fast.
  • Lubna sings quite beautifully.
প্রথম Sentence-এVery’ শব্দটি  ‘fast’ Adverb টিকে modify করেছে। অর্থাৎ, যদি প্রশ্ন করা হয় খরগোশ কেমন দ্রুত দৌড়ায়, তাহলে উত্তর হবে ‘খুব’ দ্রুত দৌড়ায়। সুতরাং, 'very' word-টি খরগোশটি কেমন দ্রুত দৌড়ায় তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। অন্যভাবে বললে, ‘fast’ সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিচ্ছে।
দ্বিতীয় Sentence-এ adverb 'quite' adverb 'beautifully'-কে বিশেষিত (modify) করেছে। এটা বলে দেয় কতটা চমৎকারভাবে (beautifully) Lubna গান গাইছে। প্রসঙ্গত, 'beautifully' adverb-টি 'sings' verb-টিকে modify করছে। এটা দেখায় Lubna কীভাবে গান করছে।

Situation 4: Preposition-কে modify করে-

  • The moon shines just over our head.
  • The grapes are well within rech.
প্রথম Sentence-এ ‘just’ শব্দটি ‘over’ Preposition-টিকে modify করেছে। সূর্য কোথায় কিরণ দিচ্ছে তা বোঝানোর জন্য ‘just’ শব্দটি ব্যবহৃত হয়েছে।
দ্বিতীয় Sentence-এ well’ শব্দটি ‘within’ Preposition-টিকে modify করেছে।

Situation 5: Conjunction কে modify করে-

  • The bell rang just after I had had reached the college.
  •  I don't help him just because he wastes his time.
প্রথম Sentence-এ ‘just ’ শব্দটি ‘after’ Conjunction টিকে modify করেছে। দ্বিতীয় Sentence-এ ‘just ’ শব্দটি ‘because’ Conjunction টিকে modify করেছে।

Situation 6: Sentence কে modify করে-

  • Certainly, he will come.
  • Obviously, she is innocent.
উপরের Sentence দুটিতে ‘Certainly ও Obviously’ শব্দগুলো ‘he will come ও she is innocent’ পুরো   Sentence দুটিকে modify করেছে।

Situation 7: Participle কেউ modify করে-

  • This is a very devastating cyclone.
এখানে, ‘very’ শব্দটি ‘devastating’ Participle টিকে modify করেছে। অর্থাৎ, যে সকল শব্দ Sentence এর অন্তর্গত verb, adjective, preposition, conjunction বা adverb এমনকি একটি সম্পূর্ণ বাক্য কেউ modify করে, তাদেরকে adverb বলা হয়।

Kinds of Adverbs (Adverb এর শ্রেণীবিভাগ)

Sentence এ Adverb এর কার্যাবলীর ওপর ভিত্তি করে Adverb প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
(i) Simple Adverb
(ii) Interrogative Adverb
(iii) Relative and Conjunctive Adverb
Adverb এর শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত জানতে “Adverb এর শ্রেণীবিভাগ-Adverb এর প্রকারভেদ” আর্টিকেলটি পড়ুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url