Modal Auxiliary Verb কি-Modal Auxiliary Verb এর ব্যবহার
Modal Auxiliary Verb ভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ যা মূল ক্রিয়াকে পরিপূরক করে।
এটি বক্তার মনোভাব, আবেগ বা অভিপ্রায় প্রকাশ করে।
Modal Auxiliary Verb গুলোর
ভাষার প্রায় প্রতিটি বাক্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে Modal
Auxiliary Verb কি এবং এর বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে।
সূচিপত্রঃ- Modal Auxiliary Verb কি-Modal Auxiliary Verb এর ব্যবহার
Modals Or Modal Auxiliaries কী?
Modals বা Modal auxiliaries এক বিশেষ ধরনের সাহায্যকারী Verb যেগুলো Main Verb
বা Principal Verb-এর সঙ্গে যুক্ত হয়ে অতীত, বর্তমান বা ভবিষ্যত কাজ (Action)
বা ঘটনা (Event) সম্বন্দ্বে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। Modal Auxiliary
Verb-গুলো Main Verb-এর পূর্বে বসে Permission (অনুমতি), Possibility
(সম্ভাব্যতা), Certainty (নিশ্চয়তা), Necessity (প্রয়োজনীয়তা), Ability
(সামর্থ্য), Intention (ইচ্ছা), Opinion (মতামত), Advice (উপদেশ), Command
(আদেশ), Determination (দৃঢ়প্রতিজ্ঞা), ইত্যাদি বোঝায়।
Modal Auxiliary Verb বলতে কি বোঝায়?
একটি Modal Verb হল এক ধরনের ক্রিয়া যা সাধারণভাবে সম্ভাব্যতা, ক্ষমতা,
অনুমতি, অনুরোধ, ক্ষমতা, পরামর্শ, আদেশ, বাধ্যবাধকতা, প্রয়োজনীয়তা, সম্ভাবনা
বা পরামর্শের মতো একটি পদ্ধতি নির্দেশ করে। মোডাল ক্রিয়াগুলি সাধারণত
শব্দার্থিক বিষয়বস্তুযুক্ত অন্য ক্রিয়ার ফার্স্ট ফর্মের সাথে থাকে। ইংরেজিতে
, সাধারণত ব্যবহৃত Modal Verb গুলো হলো Can, Could, Shall, Should,
Will, Would, May, Might, Must, Need, Dare, Used to, Ought to, Have to, Be
going to, Be to, Would rather, Had better.
Auxiliary Verb কত প্রকার?
আমরা জানি, যে Verb অন্য Verb কে Tense, Mood এবং Voice গঠনে সাহায্য করে তাকে
Auxiliaries Verb বা সাহায্যকারী ক্রিয়া বলে। এই Verb গুলোকে আবার তিনটি
শ্রেণীতে ভাগ করা যায়। যেমন-
Principal Auxiliaries: To Be, To Have, To Do
Modal Auxiliaries: Can, Could, Shall, Should, Will, Would, May,
Might, Must, Need, Dare, Used to, Ought to, Have to, Be going to, Be to,
Would rather, Had better.
Semi Modals: To Need, To Dare, Uses To
Note: Modal Auxiliary Verb-এর পরে Verb-এর Present Form বসে এবং
Verb-এর শেষে 's' বা 'es' বা 'ed' যুক্ত হয় না। এদের '+ ing' Form হয় না।
নিচে Modal Auxiliaries-এর তালিকা দেখানো হলো || List of Modal Auxiliaries:
| Non-negative | Negative | Contracted negative |
|---|---|---|
| Can | Cannot | Can't |
| Could | Could not | Couldn't |
| Shall | Shall not | Shan't |
| Should | Should not | Shouldn't |
| Will | Will not | Won't |
| Would | Would not | Wouldn't |
| May | May not | Mayn't |
| Might | Might not | Mightn't |
| Must | Must not | Mustn't |
| Ought to | Ought not to | Oughtn't to |
| Used to | Used not to | Didn't use to/Usedn't to |
| Need | Need not | Needn't |
| Dare | Dare not | Daren't |
Modal Auxiliary Verb এর ব্যবহার || Use of Modal Auxillarles
May/Might-এর ব্যবহারঃ
Mayশব্দের অর্থ ‘পারা’। (এ ক্ষেত্রে বক্তার সক্ষমতা প্রকাশ পায়
না।)
1. Permission (অনুমতি বুঝাতে):
Present Indefinite এবং Future Indefinite Tense-এর সকল Person- এ ‘May’
ব্যবহৃত হয়।
1st Person:
- May I come in, Sir?
- May I help you?
বক্তার অনুমতি দেওয়া বোঝাতে 2nd Person এবং 3rd Person-এ ‘May’ ব্যবহৃত
হয়।
- You may leave the room. [ I gave you permission to leave the room.]
- She may borrow my book. [ I gave her permission to borrow my book.]
Note: May এবং Can একই অর্থ প্রকাশ করে তবে May শব্দটি বেশি Formal.
2. Possibility (সম্ভাব্যতা) বোঝাতেঃ
2. Possibility (সম্ভাব্যতা) বোঝাতেঃ
May/Might- Present Indefinite এবং Future Indefinite Tense-এ ব্যবহৃত হয়।
- It may rain today. [Perhaps It rains/will rain tomorrow.]
- She may come tomorrow. [Perhaps she comes/will come tomorrow.]
- She might leave the country. [But doubt it.]
- That might be our car. [But doubt it.]
Note: বেশি অনিশ্চয়তা প্রকাশ করতে May-এর পরিবর্তে Might ব্যবহৃত হয়।
এছাড়া Might শব্দটি Past Conditional যুক্ত Sentence-এ ব্যবহৃত হয়। যেমন-
- If You requested me, I might do the work. [Conditional]
- He said that he might help me. [Indirect Speech.]
- I knew he might solve the problem.
3. Purpose (উদ্দেশ্য) বোঝাতেঃ
- He works hard so that he may pass in the exam.
- He worke hard so that he might prosper in life.
4. Information (তথ্য) জানতেঃ
কোন তথ্য জানার ক্ষেত্রে may/ might ব্যবহৃত হয়। তবে এ ক্ষেত্রে might এর
ব্যবহার বেশি প্রযোজ্য। যেমন-
- What may/ might be the reason behind this?
- Well, who may/might you be?
5. Speculation (অনুমান) বোঝাতেঃ
কোন কাজের অনুমান করার ক্ষেত্রে Present/Past Tense-এ may/ might ব্যবহৃত হয়।
যেমন-
বর্তমান ঘটনা সম্পর্কে অনুমান করতে এই Structure-টি ব্যবহৃত হয়।
- Subject + may/might + be + মূল Verb-এর শেষে ing + বাকী অংশ।
Note: এ ক্ষেত্রে ঘটনার সাথে স্থান বা বর্তমান সময়ের উল্লেখ থাকে।
- Zahin may be sleeping now.
- Mahin might be playing game on computer.
Past Action:
- She may/might have gome. (It is possible that she went/has gone.)
Or,
- Perhaps, she went/has gone.
6. Wishes/ hopes (ইচ্ছা/ আকাঙ্ক্ষা) বোঝাতেঃ
- May Allah bless you.
- May Bangladesh win the match.
Nate: May এবং Might-এই Modal Auxiliary
দুটি মূলত Verb-এর কাজ সম্পন্ন করার জন্য Subject কর্তৃক অনুমতি (Permission)
নেয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
Can-এর ব্যবহার
Can শব্দের অর্থ ‘পারা’। (এ ক্ষেত্রে বক্তার সক্ষমতা প্রকাশ পায়।)
Note: Can-এর পরে Bare Infinitive (Verb-এর Present Form) বসে।
1. Permission (অনুমতি) অর্থেঃ
Permission (অনুমতি) বোঝাতে Present এবং Future এ সকল Person এ Can ব্যবহৃত হয়।
যেমন-
- Can I go to play?
- Can I use your pen?
Note: এ ক্ষেত্রে Can ও May একই অর্থ প্রকাশ করে। তবে Can-এর পরিবর্তে
May ব্যবহার করাই শ্রেয় ও Formal।
2. Suggestion (প্রস্তাব) অর্থেঃ- I can give you a new mobile if you want.
- I can walk fast.
- He can swim well.
- I can see a bird.
- I can smell a flower.
- I can hear a sweet music.
Note: Like, Dislike, Desire, Feel, Hear, Realise, Satisfy, See,
Smell, Taste, Understand এই Verb গুলোকে Perception Verb /Verb of Perception
বলে।
5. Request (অনুরোধ) বোঝাতেঃ- Can you help me?
6. Possibility (সম্ভাবনা/সম্বাব্যতা) বোঝাতেঃ
(a) General Possibility (সাধারণ সম্ভাবনা) বোঝাতেঃ
- You can ride bicycle safely in this road.
- You can drive smoothly on a spacious road.
(b) Occassional Possibility (মাঝে-মাঝে ঘটে এমন সম্ভাবনা) বোঝাতেঃ
- A dog can be dangerous when it becomes mad.
- Chicken pox can be quite dangerous.
7. Acquired (অর্জিত) Knowledge/Skill বোঝাতেঃ
- He can drive bike. (Skill)
- He can speak english. (Knowledge)
Note: Can এর Negative form দুই ভাবে করা যায়।
পূর্ণরূপেঃ- He cannot do this work.
Contraction বা সংক্ষিপ্ত রূপেঃ- Sorry, I can't help you.
পূর্ণরূপেঃ- He cannot do this work.
Contraction বা সংক্ষিপ্ত রূপেঃ- Sorry, I can't help you.
Could-এর ব্যবহার
Can-এর Past Form হলো Could।
1. Permission (অনুমতি) অর্থেঃ
- Could I write with your pen?
- Yes, you could.
- Could you help me in cooking food?
Note: Would you এর Alternative/ বিকল্প হলো Could you.
3. Suggestion (প্রস্তাব) বুঝাতেঃ
3. Suggestion (প্রস্তাব) বুঝাতেঃ
- You could discuss the problem with your parents.
- When I was in Dhaka, I could easily visit the zoo.
- When he was young, he could play football.
Note: অতীতে কালে কেউ কোন কাজ করতে পেরেছিলো এমন বোঝাতে Could ব্যবহৃত হয়
না। Could এর পরিবর্তে was/were able to/managed to ব্যবহৃত হয়। যেমন-
- Wrong: He could cross the river.
- Correct: He was able to/managed to cross the river.
কিন্তু, Negative বাক্যের ক্ষেত্রে ‘couldn't ব্যবহৃত হয়। যেমন-
- He couldn't cross the river.
5. Possibility (সম্ভাবনা) বুঝাতেঃ
(a) General possibility (সাধারণ সম্ভাবনা) বুঝাতেঃ
- We could spend the afternoon just sitting around and talking.
- If he studied harder, he could pass the exam.
পূর্ণরূপেঃ- He could not recognize me.
Contraction বা সংক্ষিপ্ত রূপেঃ- Couldn't you stay here tonight?
Contraction বা সংক্ষিপ্ত রূপেঃ- Couldn't you stay here tonight?
Note 2: Can এবং Could কোন কাজ সম্পন্ন করার জন্য মূলত Subject-এর
সামর্থ্য (Ability) নির্দেশ করতে ব্যবহূত হয়।
Shall-এর ব্যবহার
Shall শব্দটি সাধারণত ভবিষ্যৎকালের কোন কিছু বুঝাতে First Person-এর সাথে ব্যবহৃত হয়। যেমন-- I shall go there.
- We shall come here.
- You shall have some nice toys.
- Jinnah said, "Urdu alone shall be the state language of Pakistan."
পূর্ণরূপেঃ- I shall be very happy if you help me, shan't I?
Contraction বা সংক্ষিপ্ত রূপেঃ- They shall not work here.
Contraction বা সংক্ষিপ্ত রূপেঃ- They shall not work here.
Should-এর ব্যবহার
1. উচিত/ উপদেশ অর্থেঃ- We should go to bed early.
- You should read attentively.
- He walks slowly lest he should not stumble.
- He should have reached Dhaka by this time.
- It should be raining now.
- He could not win the game.
- He should have played tactfully.
Note 1: Negative অর্থে should not অথবা shouldn't ব্যবহূত
হয়। যেমন-
পূর্ণরূপেঃ- You should not run in the sun.
Contraction বা সংক্ষিপ্ত রূপেঃ- I should correct my mistake, shouldn't I?
Contraction বা সংক্ষিপ্ত রূপেঃ- I should correct my mistake, shouldn't I?
Note 2: Shall এবং Should সাধারণত কোন কাজ সম্পন্ন করার জন্য Subject-এর
বাধ্যবাধকতা (Obligation) বা ইচ্ছা (Intention) প্রকাশ করতে ব্যবহৃত হয়।
Will -এর ব্যবহার
সাধারণত Future Tense হিসেবে Second Person এবং Third Person এর পরে will
ব্যবহৃত হয়। যেমন-
- You will suffer in the long run.
- He will play with us.
- I will achieve it at any cost.
- I will watch the movie.
ভবিষ্যদ্বাণী অর্থে will ব্যবহৃত হয়। যেমন-
- Specific বা সুনির্দিষ্ট কিছু The meeting will be over soon.
- Timeless বা চিরন্তন বোঝাতে: Too much rain will destroy crops.
- Habitual বা স্বভাবগত বোঝাতে: He will eat bananas in the morning.
এছাড়া অনুরোধ ও অনুমান অর্থেও will ব্যবহূত হয়। যেমন-
- Will you wait for me?
- I am sure he will help me.
If যুক্ত Present Tense এর conditional sentence-এ will ব্যবহৃত হয়।
- If you work hard, you will be successful in life.
- I'll go there.
- You will miss the train, won't you? (will not you এর সংক্ষিপ্ত রূপ)
Would-এর ব্যবহার
Could এর মতো would এর ব্যবহারও বহুমুখী। যেমন-1. Polite Request (ভদ্রভাবে কোন অনুরোধ) বুঝাতেঃ
- Would you write a letter for me please?
- Would you mind taking some food?
- I would rather die than take bribe.
- He walked fast so that he would reach home timely.
- If you watched the film, you would enjoy it.
- If I had received her e-mail, I would have tried to reply.
Note 1: Would এর Negative form would not বা wouldn't. যেমন-
পূর্ণরূপেঃ- I said that I would not waste my time.
Contraction বা সংক্ষিপ্ত রূপেঃ- I would like to drink, wouldn't I?
Contraction বা সংক্ষিপ্ত রূপেঃ- I would like to drink, wouldn't I?
Note 2: Will এবং would সাধারণত কোন কাজ সম্পন্ন করার জন্য Subject-এর
ইচ্ছা (Intention) প্রকাশ করতে ব্যবহৃত হয়।
Must-এর ব্যবহার
Present, Past & Future Tense-এ Modal Auxiliary হিসেবে Must ব্যবহূত হয়।
Obligation (বাধ্যবাধকতা), Strong Recommendation/ Advice (সুপারিশ/ উপদেশ),
Certainty (নিশ্চয়তা), Necessity (প্রয়োজনীয়তা), ইত্যাদি অর্থে Must ব্যবহৃত হয়।
যেমন-
- We must do the work in time.
- You must take some rest.
- He must be a gentleman.
- Students must pass an admission test to study at this school.
- You must have heard the name of Kazi Nazrul Islam.
Must ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। 'Must' শব্দটি মূলত
বাধ্যবাধকতা (life or death/ বাঁচা বা মরা/ জীবন বা মৃত্যু) পরিস্থিতি নির্দেশ
করে। যেমন-
- I must see the President.
ব্যাখ্যাঃ বাকাটি নির্দেশ করে যে Our lives depend on my seeing the
President. (আমাদের জীবন নির্ভর করে আমার প্রেসিডেন্টকে দেখার উপর)।
আবার,
- I must have a new dress.
ব্যাখ্যাঃ বাক্যটি দ্বারা বুঝায় যে, I will
not survive without a new dress. (একটি নতুন পোশাক ছাড়া আমি বাঁচবো না।) এসব
ক্ষেত্রে Have to' ব্যবহার করা যেতে পারে।
Note: Must এর Negative form ‘Must Not’ বা ‘Mustn't’ বা
Musn't. যেমন-
পূর্ণরূপেঃ- We must not dishonour our elders.
Contraction বা সংক্ষিপ্ত রূপেঃ- We must obey our parents, mustn't we?
Contraction বা সংক্ষিপ্ত রূপেঃ- We must obey our parents, mustn't we?
Have to-এর ব্যবহার
Obligation (বাধ্যবাধকতা), Certainty (নিশ্চয়তা) ও Necessity (প্রয়োজনীয়তা) অর্থে Have To ব্যবহূত হয়। যেমন-- I have to do that work.
- This answer has to be corrected.
- You have to learn computer to get a good job.
Going to-এর ব্যবহার
ভবিষ্যতের কোন ইচ্ছা বা নিশ্চয়তা বুঝাতে Going to ব্যবহৃত হয়।- I am going to watch a film.
- The lion is going to eat the deer.
Had Better-এর ব্যবহার
কোন কিছু করা ভালো এরূপ অর্থে Had better বসে। যেমন-- You had better leave this place.
- He had better change his decision.
Used to-এর ব্যবহার
অতীতের অনিয়মিত বা নিয়মিত অভ্যাস বুঝাতে used to ব্যবহৃত হয়। যেমন-- I used to take coffee.
- Mother used to read the Quran every morning.
Modal হিসেবে be-এর ব্যবহার
Be verbs অর্থাৎ am, is, are, was, were ইত্যাদির সাথে to যুক্ত করে modal
হিসেবে ব্যবহার করা যায়। যেমন-
1. Supposition (অনুমান) অর্থেঃ
- If it were to rain, the authority would have to postpone the cricket match.
- The shepherd is to look after his sheep.
- I am to read attentively to pass the exam.
- The slum dwellers are to be rehabilitated.
- The soldiers are to obey their General.
- The programme is not to be started.
- He was never to see his country again.
Need-এর ব্যবহার
‘Need’ একই সাথে Principal ও Auxiliary verb ৰূপে ব্যবহূত হয়। Principal Verb
হিসেবে ব্যবহূত হলে Third Person Singular Number-এর সাথে ‘s’ যুক্ত হয় এবং
Infinitive verb ব্যবহূত হতে পারে। যেমন-
- He needs to go there.
কিন্তু Modal হিসেবে ব্যবহূত হলে Need সর্বদা Negative অর্থ প্রদান করে।
এক্ষেত্রে Need এর পরে ‘s’ যুক্ত হবে না এবং Infinitive "to" উহ্য থাকবে। যেমন-
- He need not do this work.
Dare-এর ব্যবহার
Need এর মত Dare-ও Principal এবং Modal Auxiliary উভয় হিসেবেই ব্যবহূত হতে
পারে। Modal Auxiliary হিসেবে Dare শুধু Negative Interrogative Sentence-এ
ব্যবহূত হয়। এটি কোন কিছু করার সাহস এবং অন্যের প্রতি ক্ষোভ প্রকাশ করতে
ব্যবহূত হয়। এক্ষেত্রে Dare এর পরে ‘s’ যুক্ত হয় না। যেমন-
- Dare he do it?
- No, he dare not do it.
- How dare you insult me?
তবে, Principal Verb হিসেবে Dare ব্যবহূত হলে তা Challenge করা অর্থে ব্যবহূত হয়।
সাহস করা অর্থেও ব্যবহৃত হয়।
এক্ষেত্রে Structure টি হলোঃ
এক্ষেত্রে Structure টি হলোঃ
- Sub + dare + full infinitive (to) + verb-এর present form + object.
- He dares to play the game.
Note 1: Dare এর দুটো Past Form: Dared এবং Durst.
Note 2: Affirmative Sentence-এ শুধু Dared ব্যবহৃত হয়। কিন্তু
Negative Sentence-এ Dared Durst উভয়টিই ব্যবহৃত হয়। আবার, Durst-এর পর to উহ্য
থাকে কিন্তু Dared-এর পর infinitive ‘to’ উহ্য থাকতেও পারে, নাও পারে। যেমন-
- He durst/ dared not kill the snake.
- He dared/ dared to come here again.
Ought to-এর ব্যবহার
Ought to ও Should এর ব্যবহার মূলত একই। অর্থাৎ Ought To কে Should এর বিকল্প
হিসেবে ব্যবহার করা যায়। তবে কোন বক্তব্যকে অধিক জোরালো ও স্পষ্টভাবে প্রকাশ
করতে Ought to ব্যবহার করাই ভালো। যেমন-
- You ought to obey this rule.
- Chanchal ought to study harder.
Note: Sentence দুটোতে 'উচিত' অর্থে 'ought to' ব্যবহূত হয়েছে।
Structure: Should ও Ought to-এর Structure দুটো নিম্নরূপঃ
- Should + simple form of a verb (‘to’ বসবে না)
- Ought to + simple form of a verb
- We should learn English.
- We ought to learn English.
এছাড়া Advice/ Recommendation (উপদেশ/ সুপারিশ), Assumption/ Expectation
(ধারণা/ প্রত্যাশা), Strong probability (নিশ্চিত সম্ভাবনা) ইত্যাদি বোঝাতে
Ought to ব্যবহূত হয়। যেমন-
- You ought to stop smoking.
- Robi ought to get the promotion.
- This piece of land ought to increase in value.
- You ought not waste your time.
Note: Ought to সাধারণ কোন কাজ সম্পন্ন করতে Subject-এর ইচ্ছা
(Intention) বা বাধ্যবাধকতা (Obligation) প্রকাশ করতে ব্যবহৃত হয়।

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url