Right Form of Verbs এর সহজ নিয়ম-Use of the Right Form of the Verbs
Right Forms of Verbs বলতে বোঝায় বাক্যের Subject, Tense, and Context of a
sentence অনুযায়ী সঠিকভাবে Verb-কে ব্যবহার করা। Right Forms of Verbs পড়ার আগে Parts of Speech, Verb ও Tense সম্পর্কে পড়ুন।
Right Forms of Verbs এটি সময়, ক্রিয়া এবং
অবস্থা সঠিকভাবে প্রকাশ করতে সাহায্য করে। Verb-এর Form পরিবর্তন করে Tense
(Past, Present, Future), Number (Singular/Plural), and Voice
(Active/Passive) দেখানো হয়। নিম্নে Right Forms of Verbs এর নিয়মগুলো
উদাহরণসহ সহজে ব্যাখ্যা করার চেষ্ট করা হয়েছে।
Right Forms of Verbs এর সহজ নিয়ম-Use of the Right Form of the Verbs
1. কোনো Sentence এর Verb তার Subject এর Number এবং Person অনুযায়ী
ব্যবহৃত হয় অর্থাৎ Subject Singular হলে Verb Singular হয় এবং
Subject Plural হলে Verb Plural হয়।
Example:- The colour of his eyes (be) blue.
- The players in the field (be) strong.
- The colour of his eyes is blue.
- The players in the field are strong.
উপরের প্রথম বাক্যে “eyes” বাক্যের Subject নয়, বাক্যের Subject হলো “colour”
যা 3rd Person ও Singular Number। তাই এখানে Singular Verb ব্যবহৃত হয়েছে।
দ্বিতীয় বাক্যে “field” বাক্যের Subject নয়, বাক্যের Subject হলো “players” যা
3rd Person ও Plural Number। তাই এখানে Plural Verb ব্যবহৃত হয়েছে।
2. Subject, 3rd Person Singular Number (he, she, it ও যে কোনো ব্যক্তি,
বস্তু ইত্যাদি) হলে Verb- এর শেষে s/es-যুক্ত করতে হয়। Verb-এর শেষে ‘y’
থাকলে ও ‘y’ এর পূর্বে Consonant থাকলে ‘y’-এর পরিবর্তে ‘ies’ বসে। যে সকল
Verb-এর শেষে sh, ss, ch, x এবং ০ থাকে তাদের শেষে es যুক্ত করতে হয়।
Example:- He always (carry) an umbrella with him.
- She (read) a book.
- Wafi (go) to school everyday.
- He always carries an umbrella with him.
- She reads a book.
- Wafi goes to school everyday.
উপরের বাক্যগুলোতে “He, She Wafi” 3rd Person Singular Number তাই ‘Carry’ Verb
এর শেষে ‘y’ থাকার জন্য ‘ies’, ‘ Read’ Verb এর শেষে ‘s’ এবং ‘Go’ verb এর শেষে
‘o’ থাকার জন্য ‘es’ যুক্ত হয়েছে।
3. যে সকল বাক্য Universal truth (চিরন্তন সত্য), Habitual fact (অভ্যাসগত
কর্ম/নিত্য অভ্যাস) রীতিনীতি, প্রথা বা ঐতিহাসিক ঘটনা বর্ণনা করে বা বুঝায়
সেক্ষেত্রে Simple/Present Indefinite Tense হয়।
Example:- The moon (to give) us light at night.
- Wafi (read) Holy Quran everyday.
- The moon gives us light at night.
- Wafi reads Holy Quran everyday.
উপরের বাক্যগুলো Universal truth (চিরন্তন সত্য), Habitual fact (অভ্যাসগত
কর্ম/নিত্য অভ্যাস) প্রকাশ করছে তাই ‘Give’ ও ‘Read’ Verb এর শেষে ‘s’ যুক্ত
হয়ে Simple/Present Indefinite Tense হয়েছে।
4. কোন Sentence-এ যদি always, daily, regularly, normally, generally,
frequently, occasionally, usually, very often, often, really,
sometimes, once, এবং সময় নির্দেশক শব্দ যেমন- every day/ week/ month/ year/
(season) summer/ night/ morning/ afternoon ইত্যাদি থাকে সেক্ষেত্রে
বাক্যটির Simple/Present Indefinite Tense হয়।
Example:- He always (disturb) the class.
- I (water) water the plants regularly.
- Jerry (see) sees his mother every summer.
- He always disturbs the class.
- I water the plants regularly.
- Jerry sees his mother every summer.
উপরের বাক্যগুলোতে always, regularly এবং সময় নির্দেশক শব্দ every summer রয়েছে
তাই বাক্যগুলোকে Simple/Present Indefinite Tense-এ করা হয়েছে।
5. Auxiliary Verb (am, is, are, was, were ইত্যাদি) বিহীন বাক্যকে Negative
বা Interrogative করতে হলে Tense ও Subject অনুসারে Assertive বাক্যকে
Negative করতে হলে Subject এর পরে ‘do not, does not বা did not’ এবং
Interrogative করতে হলে বাক্যের শুরুতে do, does বা did ব্যবহার করতে হয়।
Example:
- The girl not (sing) a song.
- He (come) home yesterday?
- The girl does not sing a song.
- Did he come home yesterday?
উপরের প্রথম বাক্যটি Present Indefinite এবং Negative তাই Subject এর পরে does
not ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বাক্যটি Past Indefinite এবং Interrogative তাই
বাক্যের শুরুতে did ব্যবহৃত হয়েছে।
Note 1:
যদি প্রদত্ত Sentence-টি Simple/Present Indefinite Tense হয় এবং এর Subject,
3rd Person Singular Number হয় তাহলে সে বাক্যের Subject এর পরে doesn't, does
not ব্যবহার করতে হয়। ব্র্যাকেট Verb এর কোন পরিবর্তন হয় না অর্থাৎ Verb এর
Present form বা Base Form বসে।
Example:- He (not eat) rice regularly.
- Wafi (not play) football daily.
- He does not eat rice regularly.
- Wafi does not play football daily.
যদি প্রদত্ত Sentence-টি Simple/Present Indefinite Tense হয় এবং এর Subject,
1st Person/2nd Person Plural হয় তাহলে সে বাক্যের Subject এর পরে don't, do
not ব্যবহার করতে হয়। ব্র্যাকেট Verb এর কোন পরিবর্তন হয় না অর্থাৎ Verb এর
Present form বা Base Form বসে।
Example:- They (not go) to school everyday.
- We (not watch) cinema regularly.
- They do not go to school everyday.
- We do not watch cinema regularly.
যদি প্রদত্ত Sentence-টি Simple Past/Past Indefinite Tense হয় তাহলে সে
বাক্যের Subject এর পরে didn't, did not ব্যবহার করতে হয়। ব্র্যাকেট Verb এর
কোন পরিবর্তন হয় না অর্থাৎ Verb এর Present form বা Base Form বসে।
Example:- We (not play) cricket yesterday.
- He (not listen) to me yesterday.
- We did not play cricket yesterday.
- He did not listen to me yesterday.
6. Interrogative Sentence-এ যদি how, when, where, what, who, which,
whose, why, থাকে তাহলে Subject এর পূর্বে Tense ও Person অনুযায়ী to be
verb/Auxiliary Verb যুক্ত করতে হয়। বাক্যে To be verb/Auxiliary Verb না
থাকলে Tense ও Person অনুযায়ী do/does বা did ব্যবহার করতে হয়।
Example:- What (be) your name?
- Why he (look) so angry?
- Where they (go) yesterday?
- What is your name?
- Why does he look so angry?
- What did they go yesterday?
উপরের বাক্যগুলোর শুরুতে প্রশ্নবোধক শব্দ What, Why, Where রয়েছে। প্রথম
বাক্যেটি Present Indefinite Tense এবং Subject (your), 2nd Person Singular
Number। তাই বাক্যটিকে Interrogative করার জন্য Subject এর পূর্বে is ব্যবহৃত
হয়েছে। দ্বিতীয় বাক্যটির Subject (he), 3rd Person Singular Number। তাই
বাক্যটিকে Interrogative করার জন্য Subject এর পূর্বে does ব্যবহৃত হয়েছে।
তৃতীয় বাক্যেটি Past Indefinite Tense এবং Subject (they), 3rd Person Plural
Number। তাই বাক্যটিকে Interrogative করার জন্য Subject এর পূর্বে did ব্যবহৃত
হয়েছে।
Note 1:
বাক্যের Subject, 3rd Person Singular Number হলে Simple/Present Indefinite
Tense এর ক্ষেত্রে প্রদত্ত বাক্যের শুরুতে does বসে। ব্রাকেটের Verb এর কোন
পরিবর্তন হয় না।
Example:- What he (want)?
- What does he want?
বাক্যের Subject, 1st বা 2nd Person Plural Number হলে Simple/Present
Indefinite Tense এর ক্ষেত্রে প্রদত্ত বাক্যের শুরুতে do বসে। ব্রাকেটের Verb
এর কোন পরিবর্তন হয় না।
Example:- What you (do)?
- What do you do?
প্রদত্ত বাক্যটি Simple/Past Indefinite Tense হলে Subject, (1st / 2nd / 3rd
Person Singular/Plural Number) সকলের ক্ষেত্রে প্রদত্ত বাক্যের শুরুতে did
বসে। ব্রাকেটের Verb এর কোন পরিবর্তন হয় না।
Example:- He (go) to market yesterday.
- Did he go to market yesterday?
7. বর্তমানকালে কোন কাজ বা ঘটনা চলিতেছে/চলছে বা ঘটছে বুঝালে বাক্যটির
Present Continuous Tense হয়। এক্ষেত্রে বাক্যে সাধারণত বর্তমান সময়
(now, at present, at this moment, day by day) ইত্যাদি উল্লেখ থাকে।
Example:- He (sing) a song now.
- They (watch) TV. at this moment.
- He is singing a song now.
- They are watching TV. at this moment.
উপরের বাক্যগুলোতে বর্তমান সময় নির্দেশক শব্দ now ও at this moment রয়েছে। তাই
বাক্য দুইটিকে Present Continuous Tense এ করা হয়েছে।
8. কোনো Sentence-এ যদি সাহায্যকারী Verb হিসেবে Has, Have বা Had থাকে
তাহলে পরবর্তী Main Verb এর Past Participle Form হয়।
Example:- He has (do) the work.
- We have (make) him captain.
- He has done the work.
- We have made him captain.
উপরের বাক্যগুলোতে Auxiliary Verb হিসেবে Has, Have আছে, তাই পরবর্তী Main Verb
এর Past Participle Form করা হয়েছে।
9. কোন বাকো just, just now, ever, never, yet, not yet, still, already,
lately, recently, ইত্যাদি Word থাকলে বাক্যটির Present Perfect Tense হয়।
এক্ষেত্রে উল্লিখিত শব্দগুলো Have/Has এর পরে বসে।
Example:- You (see) her recently.
- I just (have) my breakfast.
- He (go) out just now.
- You ever (be) to Dhaka?
- You have seen her recently.
- I have just had my breakfast.
- He has gone out just now.
- Have you ever been to Dhaka?
10. কোন বাক্যে অতীত নির্দেশক শব্দ বা phrase যেমন- yesterday, last week/
month/ year/ night, ago, long ago, long before, long since, once upon a
time, once, formerly, then, a few days ago, the year before, last, the
previous day, the day before yesterday, last decade, last century ইত্যাদি
থাকলে বাক্যটির Past Indefinite Tense হয়।
Example:- I (see) a nice bird yesterday.
- He (invite) me last week.
- I (see) you long ago.
- He (leave) home last night.
- Once upon a time, there (live) lived a poor boy named Robi.
- I saw a nice bird yesterday.
- He invited me last week.
- I saw you long ago.
- He left home last night.
- Once upon a time, there lived a poor boy named Robi.
উপরের বাক্যগুলোতে অতীত নির্দেশক শব্দ বা phrase (yesterday, last week, long
ago, last night, Once upon a time থাকার কারণে Main Verb এর Past Form তথা
Past Indefinite Tense হয়েছে।
11. অতীতকালে কোন অভ্যাসগত কাজ বুঝালে Verb এর Past Indefinite Tense হয়।
এক্ষেত্রে অতীতকালের নিয়মিত অভ্যাস বুঝালে Subject এর পর used to এবং অনিয়মিত
অভ্যাস বুঝালে would বসে।
Example:- I (to swim) in the pond when I was at home.
- He (to meet) his uncle very often.
- I used to swim in the pond when I was at home.
- He would meet his uncle very often.
12. অতীতকালে কোন একটি কাজ বা ঘটনা চলা অবস্থায় অন্য একটি কাজ বা ঘটনা ঘটলে
সেটি বর্ণনা করার জন্য Verb এর Past Indefinite Tense ব্যবহার করা হয়।
অর্থাৎ একটি চলমান কাজের মধ্যেই অন্য আরেকটি কাজ সংঘটিত হওয়া।
Example:- He (to see) me when I was going there.
- While she was walking on the street she (to see) a handsome boy.
- When he was sleeping, the phone (to ring).
- He saw me when I was going there.
- While she was walking on the street she saw a handsome boy.
- When he was sleeping, the phone rang.
উপরের প্রতিটি বাক্যে ২ টি করে কাজ রয়েছে। যে কাজটি চলমান ছিলো সেটি Past
Contonuous Tense হয়েছে। আর চলমান কাজের মধ্যে যে কাজটি ঘটেছিলো সেটি Past
Indefinite Tense হয়েছে।
13. অতীতকালে দুটি কাজ বা ঘটনা প্রায় একই সাথে সংঘটিত হয়েছিল বা ঘটেছিল এরূপ
বুঝালে As soon as, when, while as, ইত্যাদির সাথে Past Indefinite Tense
হয়।
Example:- While they (to dance) on the stage, we sang a melancholy.
- As soon as he (to reach) the station, the train left.
- As the dog lay close to him, it (find) comfort there.
- While they danced on the stage, we sang a melancholy.
- As soon as he reached the station, the train left.
- As the dog lay close to him, it found comfort there.
14. No Sooner had ____ than, scarcely had _____ when, hardly had _____
before থাকলে ১ম ব্র্যাকেটের Verb কে Past Participle (Past Perfect Tense)
করতে হয় এবং ২য় ব্র্যাকেটের Verb কে Past Form (Past Indefinite Tense) করতে
হয়।
Example:- No sooner had he (see) the police than he (run) away.
- Scarcely had we (reach) the station when the train (leave).
- Hardly had Wafi (return) home before the rain (start).
- No sonner had he seen the police than he ran away.
- Scarcely had we reached the station when the train left.
- Hardly had Wafi returned home before the rain started.
15. Since যুক্ত বাক্যের ১ম অংশ Simple Present/Present Perfect Tense হলে
পরের অংশ Simple Past Tense হয়।
Structure:- Present Indefinite/Present Perfect Tense + since + Past Indefinite Tense.
- It is many years since I (come) to Dhaka.
- Many years have passed since his father (die).
- It is many years since I came to Dhaka.
- Many years have passed since his father died.
Since যুক্ত প্রথম বাক্যের ১ম অংশ Simple Present/Present Indefinite Tense তাই
পরের অংশকে Past Indefinite Tense করা হয়েছে।
16. Since যুক্ত বাক্যের ১ম অংশ Simple Past/Past Indefinite Tense হলে পরের
অংশকে Past Perfect Tense করতে হয়।
Example:- It was many years since they first (meet).
- It was long since I (see) her last.
- It was many years since they had first met.
- It was long since I had seen her last.
উপরের Since যুক্ত বাক্যগুলোর ১ম অংশ Simple Past/Past Indefinite Tense তাই
পরের অংশকে Past Perfect Tense করা হয়েছে।
17. Before যুক্ত বাক্যের প্রথম অংশ Past Perfect Tense হলে পরের অংশ Simple
Past/Past Indefinite Tense হয়। আর After যুক্ত বাক্যের প্রথম অংশ Simple
Past/Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়।
Structure:- Past Perfect Tense + before + Past Indefinite Tense.
- Past Indefinite Tense + after + Past Perfect Tense.
- The patient (die) before the doctor came.
- The patient died after the doctor (come).
- The patient had died before the doctor came.
- The patient died after the doctor had come.
18. যদি কোনো Simple Sentence-এ দুটি Verb থাকে, তাহলে ব্র্যাকেটের Verb
এর সাথে ing (Participle/Gerund) যোগ করতে হয় অথবা Verb-টির পূর্বে to
(Infinitive) বসাতে হয় অথবা Verb-টির Past Participle করতে হয়।
Example:- I saw him (read).
- I don't want (read) this book.
- I got the letter (type).
- I saw him reading.
- I don't want to read this book.
- I got the letter typed.
19. বাক্যে Had better, had rather, would better, would rather, let,
must, need, dare ইত্যাদি থাকলে এদের পর প্রদত্ত Verb-এর Present Form হয়
এবং প্রদত্ত Verb-এর পূর্বে to থাকলে উক্ত to উঠে যায়।
Example:- You had better (to go) home.
- I will not let you (to enter) the class room.
- You had better go home.
- I will not let you enter the class room.
20. Sentence-এর শুরুতে Would that থাকলে Subject-এর পরে Could বসে এবং
প্রদত্ত Verb-এর Present Form হয়।
Example:- Would that I (go) to college.
- Would that I (buy) a racing bike.
- Would that I could go to college.
- Would that I could buy a racing bike.
Example:
- He ran away having (take) the money.
- The principal desired the notice to be (hang).
- He ran away having taken the money.
- The principal desired the notice to be hung.
22. প্রদত্ত বাক্যের Verb-এর পূর্বে mind, would you mind, worth,
without, past, cannot help, could not help, with a view to, look forward
to, get used to এবং preposition থাকলে ব্র্যাকেটের Verb-এর সাথে ing যোগ
করতে হয়।
Example:- I went to the library with a view to (read) there.
- He never thought of (go) to cinema.
- I went to the library with a view to reading there.
- He never thought of going to cinema.
23. বাক্যে It is high time, It is time, Wish, Fancy ইত্যাদি থাকলে
ব্র্যাকেটের Verb এর Past Form হয়।
Example:- I fancy I (turn) pale.
- It is high time he (change) his bad habits.
- I wish I (sing) a song.
- I fancy I turned pale.
- It is high time he changed his bad habits.
- I wish I sang a song.
Example:
- I wish I (to be) a king.
- He talks as if he (to be) leader.
- I wish I were a king.
- He talks as if he were leader.
25. As though/As if যুক্ত বাক্যের প্রথম অংশ বা Clause টি Simple Present
Tense হলে পরের অংশ বা Clause টি Simple Past Tense হয়। আবার প্রথম অংশ বা
Clause টি Simple Past Tense হলে পরের অংশ বা Clause টি Past Perfect Tense
হয়।
Structure:- Simple Present Tense + as though/as if + Simple Past.
- Simple Past + as though/as if + Past Perfect Tence.
- He speaks as though he (know) everything.
- She proceeded as if I (not speak).
- He speaks as though he knew everything.
- She proceeded as though I had not spoken.
Example:
- One of the boys (be) absent yesterday.
- Everybody (love) flowers.
- One of the boys was absent yesterday.
- Everybody loves flowers.
27. Can,Could, Shall, Should, Will, Would, May, Might, ইত্যাদি
Modal Auxiliary Verb হিসাবে ব্যবহৃত হলে মূল Verb-টি Present Tense হবে।
Example:- You may (come) tomorrow.
- I can (do) the work
- One should (take) care of one's health.
- You may come tomorrow.
- I can do the work.
- One should take care of one's health.
28. কোন বাক্যে Tomorrow, Next + সময় নির্দেশক শব্দ যেমন- Next month,
Next week, Next day, Next year, etc অথবা Coming + সময় নির্দেশক শব্দ
যেমন- coming year, coming decades, coming century, ইত্যাদি অথবা
ভবিষ্যৎকালের কোন সাল-এর উল্লেখ থাকলে বাক্যটির Future Indefinite Tense
হয়।
Example:- I (to leave) for Dhaka tomorrow.
- We (visit) the National Park next week.
- Our final examination (begin) tomorrow.
- I shall leave for Dhaka tomorrow.
- We shall visit the National Park next week.
- Our final examination will begin tomorrow.
29. কোন বাক্য I'm sure, I suppose, I diubt, I hope, I wonder, I think,
probably, certainly, surely দ্বারা শুরু হলে Future Indefinite Tense
হয়।
Example:- I'm sure he (to pass) in the examination.
- Certainly, Bangladesh (to achieve) economic independence.
- I'm sure he will pass in the examination.
- Certainly, Bangladesh will achieve economic independence.
30. ব্র্যাকেটের Verb-এর পূর্বের অংশের অর্থাৎ Main clause-এর Verb টি
Past Tense-এর হলে এবং পরের অংশে Next-এর পরে কোনো সময়ের (Next day, Next
week, Next month, Next year ইত্যাদি) উল্লেখ থাকলে ব্র্যাকেটের Verb-এর
পূর্বে would বা should বসে। এক্ষেত্রে ব্র্যাকেটের Verb-টির Present Form
হয়।
Example:- He said that he (go) home the next day.
- Wafi told that we (visit) the zoo next week.
- He said that he would go home the next day.
- Wafi told us that we should visit the zoo next week.
উপরের বাক্য দুইটিতে “He said ও Wafi told us” Main clause। এই Main clause
দুইটি Past Indefinite Tense এ আছে। তাই পরবর্তী Clause এর ব্র্যাকেট Verb-এর
পূর্বে would বা should ব্যবহৃত হয়েছে।
31. Am, Is, Are, Was, Were ইত্যাদি ‘to be’ Verb-এর পর Passive Voice এর
ক্ষেত্রে ব্র্যাকেটের Verb-এর Past Participle হয়।
Example:- The books were (steal).
- My phone was (break).
- The books were stolen.
- My phone was broken.
32. If যুক্ত clause-টি যদি Simple Present Tense হয় তাহলে অপরটি
(Principal clause-টি) Simple Future Tense হয়।
Structure:- If + Simple Present Tense + Simple Future Tense.
- If he works hard, he (shine) in life.
- If you run in the rain, you (catch) cold.
- I will not go out if it (rain).
- If he works hard, he will shine in life.
- If you run in the rain, you will catch cold.
- I will not go out if it rains.
33. If যুক্ত clause-টি Simple Past-এ থাকলে Principal Clause-টির (অপর
অংশটি) Subject এর পরে might / could / would বসে এবং Bracket-এর Verb-টির
Present form বসে।
Structure:- If + Simple Past + Past Conditional.
- If he came, I (go).
- If I had a typewriter, I (type) myself.
- I would help him if he (want).
- If he came, I would go.
- If I had a typewriter, I would type myself.
- I would help him if he wanted.
34. If যুক্ত clause-টি Past Perfect Tense-এ থাকলে অপর অংশটির (Principal
Clauটি) Subject এর পরে might have / would have/ could have বসে এবং
Bracket-এর Verb-টির Past Participle Form হয়।
Structure:- If + Past Perfect Tense + Perfect Conditional.
- If I had seen him, I (tell) him the matter.
- If you had started earlier, you (catch) the bus.
- I would have brought a mule if you (tell) me before.
- If I had seen him, I might have told him the matter.
- If you had started earlier, you would have caught the bus.
- I would have brought a mule if you had told me before.
35. Had + Subject + Past Participle দ্বারা কোনো Sentence শুরু হলে অপরটির
Perfect conditional হয়। অর্থাৎ Subject এর পর would have / could have/might have বসে+ Bracket এর
Verb এর Past Participle Form হয়।
Example:
- Had I been a king, I (help) the poor.
- Had I possessed vast property, I (establish) a college.
- Had I been a king, I would have helped the poor.
- Had I possessed vast property, I would have established a college.
36. দু'টি Clause এর মধ্যে যেটিতে If + Subject + were থাকে অপর
Clause টিতে (Principal clause) Subject এর পরে might/would/could বসে এবং
ব্রাকেট Verb এর Present form বসে।
Example:- If I were a bird, I (fly).
- If I were you, I (not do) this.
- If I were a king, I (help) the poor.
👉 If I were a bird, I would fly.
- Or,
👉 If I were you, I would not do this.
- Or,
👉 If I were a king, I would help the poor.
- Or,
If যুক্ত Clause কে Conditional Sentence বলে। Conditional Sentence বিস্তারিত পড়তে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত পড়ুন
37. কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও পর্যন্ত চলছে বা চলমান আছে বুঝালে
Verb-এর Present Perfect Continuous tense হয়।
Example:- I (read) for three hours.
- It (rain) since morning.
- I have been reading for three hours.
- It has been raining since morning.
38. Have, has, had, get, got ইত্যাদি Verb-গুলো যখন কোনো Sentence এর
মধ্যে Causitive Verb এর কাজ করে তখন ব্র্যাকেটের Verb-টির Past Participle
হয়।
Example:- I got the work (do) by him.
- I had my rice (cook).
- I got the work done by him.
- I had my rice cooked.
39. Lest যুক্ত Sentence-এ Lest এর পরে যে Subject থাকে তার পরে
Should/Might বসে এবং ব্র্যাকেটের Verb-এর Present Form হয়।
Example:- He ran fast lest he (miss) the train.
- Rafi read attentively lest he (fail) in the exam.
- He ran fast lest he should miss the train.
- Rafi read attentively lest he might fail in the exam.
40. While এর ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে যে Verb থাকে তার সাথে ing যুক্ত
করতে হয়। কিন্তু While এর পরে Subject থাকলে While এর অংশটি Past
Continuous Tense হয়।
Example:- While (walk) in the garden, a snake bit him.
- While he (walk) in the garden, a snake bit him.
- While walking in the garden, a snake bit him.
- While he was walking in the garden, a snake bit him.
উপরের প্রথম বাক্যে While এর পরে Subject নাই, সরাসরি Verb আছে তাই While এর
পরের Verb এর সাথে ing যুক্ত হয়েছে। দ্বিতীয় বাক্যে While এর পরে Subject
আছে তাই While যুক্ত অংশটি Past Continuous Tense করা হয়েছে।
41. একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে Subject দেখতে Plural হলেও Verb Singular হয়।
Example:
- Fifty miles (be) a long way.
- Fifty miles is a long way.
42. যদি কোনো Sentence, Introductory ‘there’ দ্বারা শুরু হয় তাহলে Verb
এর পরবর্তী Subject/Noun/Pronoun অনুযায়ী Verb বসে। অর্থাৎ Verb এর পরে
Subject/Noun/Pronoun টি Singular Number হলে Singular Verb হয়। আর
Subject/Noun/Pronoun টি Plural Number হলে Plural Verb হয়।
Example:- There (be) a high school in our village.
- There (be) two high schools in our village.
- Ans: There is a high school in our village.
- Ans: There are two high schools in our village.
উপরের প্রথম বাক্যে Verb এর পরবর্তী Subject/Noun/Pronoun (a high school) টি
Singular Number তাই There এর পরে Singular Verb, ‘is’ ব্যবহৃত হয়েছে।
দ্বিতীয় বাক্যে Verb এর পরবর্তী Subject/Noun/Pronoun (two high schools) টি
Plural Number তাই There এর পরে Plural Verb, ‘are’ ব্যবহৃত হয়েছে।
Introductory There and It সম্পর্কে পড়তে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত পড়ুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url